ক্রায়োজেনিক এজেন্ট কী?

ক্রায়োসার্জারি চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস, যেমন- তরলনাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এই তরল গ্যাসগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলে।

ক্রায়োসার্জারি কী?

ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি, যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু/ত্বক কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়।

রোবটিক্স কী?

বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাই হলো রোবটিক্স।

ভার্চুয়াল রিয়েলিটি কী?

ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ, যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয়।

ধারকের ভোল্টেজ রেটিং (Voltage Rating) কী?

ধারকের ভোল্টেজ রেটিং হলো সেই সর্বোচ্চ ভোল্টেজ যা একটি ধারক নিরাপদে সহ্য করতে পারে। এই ভোল্টেজের বেশি প্রয়োগ করলে ধারকটি নষ্ট হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে।

ধারকের টলারেন্স (Tolerance) কী নির্দেশ করে?

ধারকের টলারেন্স হলো ধারকত্বের প্রকৃত মান তার নির্দিষ্ট মান থেকে কত শতাংশ পর্যন্ত কম বা বেশি হতে পারে তার একটি পরিমাপ। এটি সাধারণত শতাংশে ((%)) প্রকাশ করা হয়।

ধারকের লিকেজ কারেন্ট (Leakage Current) বলতে কী বোঝায়?

ধারকের লিকেজ কারেন্ট হলো সেই ক্ষুদ্র পরিমাণ ডিসি কারেন্ট যা একটি চার্জযুক্ত ধারকের অন্তরক পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আদর্শ ধারকের ক্ষেত্রে এই কারেন্ট শূন্য হওয়া উচিত, কিন্তু বাস্তবে খুব সামান্য পরিমাণ লিকেজ কারেন্ট থাকে। উচ্চ লিকেজ কারেন্ট ধারকের কার্যকারিতা কমাতে পারে।

error: Content is protected !!