যান্ত্রিক তরঙ্গের বৈশিষ্ট্য

যান্ত্রিক তরঙ্গের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ- ১) মাধ্যমের কণার স্পন্দন গতির ফলে তরঙ্গ উৎপন্ন হয়।২) মাধ্যমের কণাগুলো সাম্য অবস্থান থেকে উপরে নিচে অথবা সামনে পেছনে স্পন্দিত হতে থাকে। মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় না।৩) তরঙ্গ মাধ্যমের এক স্থান থেকে অন্যস্থানে শক্তি ও তথ্য সঞ্চারণ বা স্থানান্তর করে।৪) তরঙ্গের কণাগুলো বিভিন্ন বেগে স্পন্দিত … Read more

প্রাকৃতিক শ্রেণিবিন্যাস কাকে বলে?

বিভিন্ন উদ্ভিদের মধ্যে সামগ্রিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যেসব শ্রেণিবিন্যাস রচিত হয়েছে, সেগুলোকে প্রাকৃতিক শ্রেণিবিন্যাস বলে। এক্ষেত্রে উদ্ভিদের পুষ্পচরিত্র, অন্তর্গঠন, ভ্রূণচরিত্র প্রভৃতি বৈশিষ্ট্যে সাদৃশ্যযুক্ত উদ্ভিদেরা একই গ্রুপে থাকে কিন্তু এরা তাদের উৎপত্তি ও বিবর্তন এর দিক থেকে সম্পর্কযুক্ত নাও হতে পারে। যেমন- অ্যাডানসন, ল্যামার্ক, ডি.জুঁসিয়ে, ডি. ক্যান্ডল, বেনথাম ও হুকারের শ্রেণিবিন্যাস পদ্ধতি।

জাতিজনি শ্রেণিবিন্যাস কাকে বলে?

যে শ্রেণিবিন্যাসে উদ্ভিদের উৎপত্তি ও বিবর্তন বিষয়কে বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে আদি থেকে আধুনিক ক্রমধারায় সাজানো হয়, তাকে জাতিজনি শ্রেণিবিন্যাস বলে। এ ধরনের শ্রেণিবিন্যাস তুলনামূলকভাবে অধিকতর যৌক্তিক কিন্তু সর্বদা ব্যবহার উপযোগী নাও হতে পারে। যেমন- এঙ্গলার ও প্রান্টল, হাচিনসন, বেসি, ক্রনকুইস্ট, তাখতাজানের শ্রেণিবিন্যাস পদ্ধতি। সকল জাতিজনি শ্রেণিবিন্যাস একধরনের প্রাকৃতিক শ্রেণিবিন্যাস পদ্ধতি, কিন্তু সকল প্রাকৃতিক শ্রেণিবিন্যাস জাতিজনি … Read more

রাজনৈতিক ক্ষমতা কাকে বলে?

রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ ও কার্যকর করার জন্য কর্তৃত্বের প্রয়োজন। রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। রাজনৈতিক কর্তৃত্ব হলো এমন ক্ষমতা যা বৈধ বলে স্বীকৃত হয়েছে। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার রাজনৈতিক কর্তৃত্বের ব্যাখ্যা প্রদান করে বলেন, “কর্তৃত্ব হলো ক্ষমতা ও বৈধতার সমন্বয় সাধন।”  সে ক্ষমতাই রাজনৈতিক কর্তৃত্বে রূপান্তর লাভ করে যখন বৈধ বলে স্বীকৃতি … Read more

অর্ধপরিবাহী কাকে বলে? অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য

অর্ধপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি, সে সকল পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে। অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ হল সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, সালফাইড ইত্যাদি।সুবিধামতো অপদ্রব্য মিশিয়ে অর্ধপরিবাহী পদার্থের তড়িৎ পরিবাহকত্ব বৃদ্ধি করা যায়। অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য

জীবকোষ

জীবকোষ হচ্ছে জীবদেহের একক। এই জীবকোষ কী? কোনাে কোনাে বিজ্ঞানী জীবকোষকে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক হিসেবে বর্ণনা করেছেন। লােয়ি (Loewy) এবং সিকেভিজ (Siekevitz) 1969 সালে বৈষম্য ভেদ্য (selectively permeable) পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি। করতে পারে, এমন সত্তাকে কোষ বলেছেন। কোষের প্রকারভেদ সকল … Read more

অপরিবাহী কাকে বলে?

যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না তাদেরকে অন্তরক বা অপরিবাহী বলে। যেমন: কাচ, কাঠ, রাবার, প্লাস্টিক ইত্যাদি অপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থের তড়িৎ পরিবাহীতা খুব কম এবং আপেক্ষিক রোধের মান অত্যন্ত বেশি। অন্তরক পদার্থের আপেক্ষিক রোধ প্রায় 10-8 Ωm ক্রমের। 

পরিবহন ব্যান্ড কাকে বলে?

কোনো কোনো পদার্থে বিশেষ করে ধাতব পদার্থের যোজন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে খুব শিথিলভাবে যুক্ত থাকে।এমনকি কক্ষ তাপমাত্রায় কিছু কিছু যোজন ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ থেকে মুক্ত হয়ে মুক্ত ইলেকট্রনে পরিণত হয়। প্রকৃতপক্ষে এই সকল মুক্ত ইলেকট্রন পরিবাহীতে তড়িৎ পরিবহনে ভূমিকা রাখে। পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশ গ্রহণ করে বলে এদেরকে পরিবহন ইলেকট্রন বলে। … Read more

error: Content is protected !!