মুসাফির কাকে বলে? কোন সফর বা ভ্রমণ শরয়ী সফর বা ভ্রমণ হিসেবে বিবেচিত হওয়ার জন্য শর্ত | মুসাফিরের সালাতের নিয়ম।

মুসাফির কাকে বলে? মুসাফির বলতে ভ্রমণকারীকে বোঝায়। মুসাফির শব্দের অর্থ ভ্রমণকারী। শরিয়তের পরিভাষায় কমপক্ষে ৪৮ মাইল দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলে তাকে মুসাফির বলে। এমন ব্যক্তি গন্তব্যস্থলে পৌঁছে কমপক্ষে পনেরো দিন অবস্থানের নিয়ত না করা পর্যন্ত তার জন্য মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে। কোন সফর বা ভ্রমণ শরয়ী সফর বা ভ্রমণ হিসেবে … Read more

নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন?

নিউক্লিয়াস কোষের প্রধান অংশ। প্রতিটি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস কোষের সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। সেজন্য নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়।

পারিভাষিক শব্দ কাকে বলে?

বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। উদাহরণ: অম্লজান – oxygen; উদযান – hydrogen; নথি – file; প্রশিক্ষণ – training; ব্যবস্থাপক – manager; বেতার – radio; মহাব্যবস্থাপক – general manager; সচিব – secretary; স্নাতক – graduate; স্নাতকোত্তর – postgraduate; সমাপ্তি – final; সাময়িকী – periodical; সমীকরণ – … Read more

তদ্ভব শব্দ কাকে বলে?

যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ, ‘তৎ’ (তার) থেকে ‘ভব’ (উৎপন্ন)। যেমন – সংস্কৃত -হস্ত, প্রাকৃত – হত্থ, তদ্ভব – হাত। সংস্কৃত – চর্মকার, প্রাকৃত – চম্মআর, … Read more

তথ্য অধিকার আইনে তথ্য কাকে বলে?

সাধারণভাবে বলতে গেলে যেকোনো ধরনের রেকর্ডই তথ্য। আর তথ্য অধিকার আইন অনুযায়ী, যেকোনো কর্তৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো স্মারক, বই, মানচিত্র, চুক্তি, তথ্য উপাত্ত, লগবহি, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, নমুনাপত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিও-ভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যেকোনো ইনস্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পঠনযোগ্য দলিলদি এবং ভৌতিক গঠন ও বৈশিষ্ট্য … Read more

রূপতত্ত্ব কাকে বলে?

এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ (morpheme)। রূপ গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে (Morphology) বলা হয়। রূপমূলতত্বে শব্দের রূপ ও অর্থের মধ্যকার সম্পর্ক আলোচিত হয়। রূপমূলতাত্বিকেরা শব্দকে একাধিক অর্থপূর্ণ অবিভাজ্য এককে ভাঙার চেষ্টা করেন।  রূপমূলতত্ব যেহেতু শব্দের বাহ্যিক ধ্বনিগত রূপের সাথে সম্পর্কিত, সেহেতু এটি ধ্বনিতত্বের সাথেও … Read more

সমাস কাকে বলে?

সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যেমন – দেশের সেবা = দেশসেবা, বই ও পুস্তক = বইপুস্তক, নেই পরোয়া যার = বেপরোয়া।

সাধিত শব্দ কাকে বলে?

যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। উদাহরণ : চাঁদমুখ (চাঁদের মতো মুখ), নীলাকাশ (নীল যে আকাশ), ডুবুরি (ডুব্ + উরি), চলন্ত (চল্ + অন্ত), প্রশাসন (প্র + শাসন), গরমিল (গর + … Read more

error: Content is protected !!