ফায়ার পলিশিং কী?

গ্লাসটিউব কাঁটার পর দু’প্রান্তকে বুনসেন বার্নারের সাথে তাপ দিয়ে মসৃণ করার পদ্ধতিকে ফায়ার পলিশিং বলে।

আইক্যাপ কী?

‘আইক্যাপ’ এক ধরনের বিশেষ ল্যাবরেটরি নিরাপত্তা সামগ্রী যাতে পাতিত পানি ভরে চোখের উপরের ও নিচের পর্দা একটু সরিয়ে চোখে পড়িয়ে দেয়া হয়, যাতে করে চোখে লেগে যাওয়া রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব হতে চোখকে বাঁচানো যায়।

মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি কাকে বলে?

মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি মূলত মিলিগ্রাম পদ্ধতি। এ পদ্ধতিতে ব্যবহৃত বস্তু বা পরীক্ষণীয় দ্রবণের ভর বা আয়তন 5 mg এবং 0.1 mL ই যথেষ্ট। এই অ্যানালাইটিক্যাল পদ্ধতিতে খুব কম পরিমাণ বস্তু ব্যবহার করে রাসায়নিক বিশ্লেষণ বা অ্যানালাইসিস করা হয় বলে একে Spot  analysisও বলে।

বুনসেন বার্নারের দুটি নিরাপত্তা কৌশল লিখ।

বুনসেন বার্নারের উল্লেখযোগ্য দুটি নিরাপত্তা কৌশল নিম্নরূপ- ১) বার্নার ব্যবহারের পর সাথে সাথেই গ্যাসের চাবি বা সুইচ বন্ধ করতে হবে। ২) বার্নারের Air Hole বা বায়ু ছিদ্রটি যেন সব সময়ই খোলা এবং পরিষ্কার থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

ব্যুরেট এর সরু নির্গম নলে বাতাস ঢুকলে কী করবে?

ব্যুরেট এর সরু নলে বাতাসের বুদ বুদ প্রবেশ করলে ভুলেও তা নিয়ে টাইট্রেশন শুরু করা যাবে না। বরং গ্লাস স্টপারকে ধীরে ধীরে ঘুরিয়ে নিয়ে ব্যুরেট এর দ্রবণ নির্গমন নল দ্বারা অল্প পরিমাণ করে সিংকে ফেলে দিতে হবে। অতঃপর নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে স্টপার এর নিচে সরু নলটির ভেতর নিরেট দ্রবণ আছে কি-না।

জারণ শিখা কী?

বুনসেন বার্নারের নলের মুখে অপেক্ষাকৃত ছোট যে শিখাটি লক্ষ্য করা যায়, তাতে প্রচুর পরিমাণে অক্সিজেন উপস্থিত থাকে তাকে জারণ শিখা বলে।

কার্বন সুট কী?

বুনসেন বার্নারের জারণ শিখায় উত্তপ্ত না করে তার বাইরের শিখায় উত্তপ্ত করলে গ্লাস সামগ্রী বা পোর্সেলিন বাটির গায়ে যে কার্বনের কালি পড়ে তাকে কার্বন সুট বলে।

error: Content is protected !!