অম্ল-ক্ষার টাইট্রেশনে ব্যুরেটের ব্যবহার বিধি ব্যাখ্যা কর।

অম্ল-ক্ষার টাইট্রেশনের পূর্বে ব্যুরেটকে প্রথমেই পরিষ্কার করে নিতে হবে। প্রথমে সাধারণ পানি, তারপর ক্রোমিক এসিড, তারপর পাতিত পানি দ্বারা ধুয়ে নিতে হবে। সবশেষে ব্যুরেটে যে ক্ষারীয় দ্রবণ নেয়া হবে তা দিয়ে রিনজ করে নেয়ার পর ক্ল্যাম্প এর সাথে যুক্ত করতে হবে। এরপর ব্যুরেট এ ক্ষার দ্রবণ নিয়ে সরু নলকে সম্পূর্ণভাবে বায়ু বুদবুদ মুক্ত করতে হবে। অতঃপর … Read more

ল্যাবরেটরি নিরাপত্তা কাকে বলে?

ল্যাবরেটরি নিরাপত্তা বলতে বুঝায়- ১) নিরাপদভাবে পরীক্ষণের মাধ্যমে ল্যাবরেটরিতে তথ্য ও উপাত্ত নিরীক্ষা। ২) নিজের এবং সহপাঠীদের নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষা করা। ৩) ল্যাব দুর্ঘটনা সম্পর্কে সম্যক ধারণা এবং প্রতিরোধ ও প্রতিকার সামর্থ্য থাকা। ৪) সতর্কতার সাথে ল্যাবরেটরির রাসায়নিক পদার্থ সম্পর্কে জানা ও জেনে কাজ করা।

গ্লাস স্টপার কী?

গ্লাস স্টপার মূলত গ্রাউন্ড গ্লাস জয়েন্ট, যেগুলো ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রীতে কর্ক এর পরিবর্তে ব্যবহার করা যায়।

ল্যাবরেটরির উদ্বায়ী পদার্থ পরিবেশকে কীভাবে দূষিত করে?

ল্যাবরেটরিতে ব্যবহৃত পদার্থগুলো বেশ উদ্বায়ী এবং অধিকাংশই বিষাক্ত। ব্যবহারের সময় এরা বায়ুতে মিশে যায় এবং পরীক্ষণ কার্যক্রম শেষে সরাসরি সিংকে ফেলে দেয়া হয় যা পরিবেশের দূষণ ঘটায়। তাছাড় কোন কোন বিক্রিয়ায় উৎপন্ন সহউৎপাদ অবাধে পরিবেশে মিশে পরিবেশের দূষণ ঘটায়। যেমন: Cu(s)+4HNO3(গাঢ়) → Cu(NO3)2+2NO2+2H2O এ বিক্রিয়ায় উৎপন্ন NO2 এসিড বৃষ্টি সৃষ্টিতে ভূমিকা রাখে যা পরিবেশ দূষিত করে।

Lowest Meniscus বলতে কি বুঝ?

Lowest Meniscus বলতে তরলের সর্বনিম্ন বক্রতলকে বুঝায় এবং এটি যে কোন আয়তনমিতিক সিলিন্ডারে রিডিং নেবার সময় বেশ গুরুত্বপূর্ণ একটি ধারণা। কারণ, সর্বনিম্ন বক্রতলকে রেফারেন্স ধরে রিডিং নিলে আয়তন পরিমাপের সময় পৃষ্ঠটান জনিত ত্রুটি এড়ানো সম্ভব। আয়তনমিতিক ফ্লাস্ক, সিলিন্ডার ব্যুরেট, পিপেট সব ধরনের গ্লাসসামগ্রীর ক্ষেত্রেই পরিমাপের ক্ষেত্রে Lowest Meniscus হিসেবে আয়তনের রিডিং নিতে হয়।

গ্লাস সামগ্রী পরিষ্কারকরণের জৈব দ্রাবক ব্যবহার ক্ষতিকর কেন?

গ্লাসসামগ্রী পরিষ্কারকরণে জৈব দ্রাবক বা সলভেণ্টগুলো বেশ কার্যকরী হলেও তা ব্যবহার করা নিরাপদ নয়। কারণ জৈব দ্রাবকগুলো মূলত উদ্বায়ী এবং ক্ষতিকারক হয়ে থাকে। যার ফলে চোখ জ্বালা পোড়া করা, শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা ইত্যাদি ঝুঁকি থাকে। উদ্বায়ী এসব জৈব দ্রাবক গলা ও ফুসফুসের  ক্ষতিকারক হতে পারে। এছাড়া ত্বকে জৈব দ্রাবক স্পর্শ করলে চামড়া ফেঁটে যাওয়া বা … Read more

কী ধরনের রাসায়নিক পদার্থ গ্লাস সামগ্রীতে নেয়া যাবে না?

কিছু কিছু রাসায়নিক দ্রব্য কখনোই গ্লাসসামগ্রীতে স্পর্শ করা যাবে না, যারা পাইরেক্স জাতীয় কাচসামগ্রীর সাথে বিক্রিয়া সংঘটিত করে। এরূপ কিছু রাসায়নিক পদার্থ হলো – ১) হাইড্রোফ্লুরিক এসিড (HF) ২) উষ্ণ ফসফরিক এসিড (H3PO4) ৩) উষ্ণ শক্তিশালী ক্ষার (NaOH)

টেস্টটিউবে তাপ দেয়ার সময় কী কী মনে রাখা উচিত?

টেস্টটিউবে তাপ দেয়ার সময যে সব ব্যাপার মাথায় রাখা উচিত- ১) ধীরে ধীরে তাপ প্রদান করতে হবে যাতে সুষমভাবে তাপ সঞ্চালিত হয়। ২) তাপ দেয়ার সময় জারণ শিখার অগ্রভাগ ব্যবহার করতে হবে। ৩) টেস্টটিউবকে বিরামহীনভাবে তাপ দেয়া যাবে না। ৪) তরল দ্রবণে তাপ দেয়ার সময় যাতে Bumping না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

error: Content is protected !!