শিল্প কাকে বলে? উদাহরণ দাও

প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করার প্রক্রিয়াকে শিল্প বলে। এটি পণ্যদ্রব্য উৎপাদনের সাথে জড়িত। সম্পদের রূপ বা আকার পরিবর্তনের মাধ্যমে শিল্প নতুন উপযোগ তৈরি করে। হ্যাচারি, হাঁস-মুরগির  খামার, সেতু নির্মাণ প্রভৃতি শিল্পের উদাহরণ।

নট্রামস কী?

নট্রামস হলো শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত আত্মকর্মসংস্থানমূলক কাজে প্রশিক্ষণ প্রদানকারী একটি প্রতিষ্ঠান। এর প্রধান কাজ হলো বেকার যুবক-যবতীদের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়া। এর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিতে পারে। এভাবে বেকার সমস্যা সমাধান ও আত্মকর্মসংস্থানে উৎসাহিতকরণ নট্রামসের উদ্দেশ্য।

ব্যবসায় উদ্যোক্তা বলতে কী বোঝায়?

যিনি ব্যবসায়ের উদ্যোগ নেন তাকে ব্যবসায় উদ্যোক্তা বলে। ব্যবসায় উদ্যোক্তা ন্যূনতম ঝুঁকি নিয়ে চেষ্টা, দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ব্যবসায় স্থাপন ও সফলভাবে তা পরিচালনা করেন। ব্যবসায় উদ্যোক্তা ব্যবসায়ের প্রাথমিক ঝুঁকি ও দায়-দায়িত্ব বহন করেন। একটি দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ব্যবসায় উদ্যোক্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি।

দুর্যোগ কাকে বলে? দুর্যোগ কত প্রকার ও কি কি? দুর্যোগ মোকাবেলায় কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?

দুর্যোগ কাকে বলে? ইংরেজি Disaster কথাটির বাংলা প্রতিশব্দ দুর্যোগ। সাধারণভাবে প্রাকৃতিক বা মানবসৃষ্ট যেসব ঘটনা মানুষের স্বাভাবিক জীবনধারাকে ব্যাহত করে, মানুষের সম্পদ ও পরিবেশে এমনভাবে ক্ষতিসাধন করে যে, আক্রান্ত জীবনগোষ্ঠীকে জাতীয় জীবন ও আন্তর্জাতিকভাবে ব্যতিক্রমধর্মী প্রচেষ্ঠার মাধ্যমে মোকাবিলা করতে হয়, তাকে দুর্যোগ বলে। দুর্যোগ হলো এমন একটি ঘটনা যা মানুষের জীবন, সম্পত্তি এবং পরিবেশের জন্য … Read more

উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

উদারনীতিবাদ কাকে বলে? J.S. McClelland তাঁর প্রকাশিত History of Western Political Thought (১৯৯৬-তে প্রকাশিত) গ্রন্থে লিখেছেন যে লকের প্রতি উদারপন্থীদের কিছু পরিমাণ ভালোবাসা লক্ষ্য করা যায় এবং কারণ অনুসন্ধান আদৌ কষ্টসাধ্য নয়। তিনি যে সমস্ত পূর্বানুমানের আশ্রয় নিয়েছিলেন, যে দৃষ্টিভঙ্গি মনে পোষণ করতেন ও বক্তব্য বিশ্লেষণের নিমিত্ত যে সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন সেগুলিকে অতি সহজে … Read more

স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা কর।

স্বাধীনতা ও সাম্য এই দুটি আদর্শ মানুষের রাজনৈতিক জীবনে গভীর প্রভাব বিস্তার করছে। এই দুটি আদর্শকে প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুগে যুগে মানুষ রক্ত্ক্ষয়ী সংগ্রাম করেছে। আমেরিকার স্বাধীনতা সংগ্রাম এবং ফরাসী বিপ্লব উভয় ক্ষেত্রেই এই দুটি আদর্শকে যথেষ্ট গুরুত্ব পেতে দেখা গেছে। অথচ আশ্চর্যের কথা, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত হতে পারেন নি। লর্ড এ্যাক্টন … Read more

দুর্ঘটনা বিমা বলতে কী বোঝায়?

যে বিমাপত্র দ্বারা দুর্ঘটনাজনিত কারণে সৃষ্ট জীবন ও সম্পত্তির ক্ষতি আর্থিকভাবে মোকাবিলা করা হয়, তাকে দুর্ঘটনা বিমা বলে। ব্যক্তিগত ও সম্পত্তি উভয়ই দুর্ঘটনা বিমার আওতাধীন। কোনো অপ্রত্যাশিত বিপদ বা ঝুঁকির জন্য এই বিমা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে থাকে। বিমাগ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে এই বিমা নিতে পারে।

বিমা প্রিমিয়াম বলতে কী বোঝায়?

ঝুঁকি নেওয়ার বিনিময়ে বিমাগ্রহীতা কৃর্তক বিমাকারীকে যে অর্থ দেওয়া হয়, তাই বিমা প্রিমিয়াম। বিমাগ্রহীতা তার জীবন ও সম্পদের ঝুঁকি বিমাকারীর ওপর অর্পণ করেন। এক্ষেত্রে বিমা প্রিমিয়াম একটি প্রতিদান হিসেবে বিবেচিত হয়। বিমা চুক্তির শর্ত অনুযায়ী বিমাগ্রহীতা বিমা প্রিমিয়াম দিয়ে থাকে।

error: Content is protected !!