ত্রিপদ নামকরণ কাকে বলে?

যখন কোনো প্রাণী প্রজাতির উপ-প্রজাতি বা ভ্যারাইটি থাকে, তখন গণ, প্রজাতি ও উপ-প্রজাতি এ তিনটি অংশ নিয়ে নামকরণ করা হয়। এ পদ্ধতিকে ত্রিপদ নামকরণ বলে।  যেমন – Naja naja naja (গোখরা), Pediculus humanus humanus (মানুসের মাথার উকুন) ইত্যাদি।ত্রিপদী নাম তিনটি নাম দ্বারা গঠিত হয়।  প্রথম দুই নাম দ্বারা দ্বিপদী নাম গঠিত হয়। তিনটি নামই ইটালিক অক্ষরে এবং শুধু গণবাচক নামের প্রথম বর্ণ বড় … Read more

অন্তঃকোষীয় পরিপাক কাকে বলে?

কোষের অভ্যন্তরে খাদ্যবস্তুর পরিপাককে অন্তঃকোষীয় পরিপাক বলে। আমাদের বেঁচে থাকার জন্য শক্তি দরকার। প্রাণী মাত্রই তার গৃহীত খাদ্য থেকে এই শক্তি অর্জন করে। আমাদের দেহকে অবশ্য গৃহীত জটিল অণুর খাদ্র সামগ্রিকে সরল অণুতে অর্থাৎ দেহের উপযোগী শোষণযোগ্য উপাদানে পরিণত করে নিতে হয়। জটিল অণুর খাবারকে সরল করার কাজটিই হলো পরিপাক আর এর সাথে সংশ্লিষ্ট তন্ত্রটি … Read more

দ্বি-নেত্র দৃষ্টি কাকে বলে?

মানুষের চোখের বৈশিষ্ট্য হলো – যখন সে দেখে একই সাথে দু’চোখেই এককভাবে দেখে। বস্তু থেকে প্রতিফলিত আরোকরশ্মি চোখের রেটিনায় পতিত হলে স্নায়ু উদ্দীপনা সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে এ উদ্দীপনা স্বতঃস্ফূর্তভাবে মস্তিষ্কের দৃষ্টিকেন্দ্রের প্রতিবিম্বে একভূত হয়। ফলশ্রুতিতে দু’চোখ এককভাবে বস্তুটিকে দেখতে পায়। এ কারণে মানুষের দৃষ্টিকে দ্বি-নেত্র দৃষ্টি বলে।

তাপের যান্ত্রিক সমতা কাকে বলে?

এক একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, বা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ করা যায়, তাকে তাপের যান্ত্রিক সমতা বলে। তাপের যান্ত্রিক সমতা বলতে বোঝায় যে, গতি এবং তাপের মধ্যে হওয়া পারস্পরিক বিনিময় এবং প্রতিটি ক্ষেত্রে, প্রদত্ত পরিমাণের কাজ একই পরিমাণ তাপ উৎপন্ন করতে পারে, যদি কাজটি সম্পূর্ণরূপে তাপ শক্তিতে রূপান্তরিত … Read more

এক অ্যাম্পিয়ার কাকে বলে?

পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদ দিয়ে অভিলম্বভাবে 1 সেকেণ্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে যে প্রবাহমাত্রা পাওয়া যায় তাকে এক অ্যাম্পিয়ার বলে। অ্যাম্পিয়ারকে A দ্বারা প্রকাশ করা হয়।

সুসংগত উৎস কি?

যে উৎস হতে আলোক তরঙ্গসমূহ সর্বদা সমদশায় নিঃসৃত হয়, তাকে সুসংগত আলোক উৎস বলে। দুটি উৎস থেকে নির্গত আলোক তরঙ্গের দশা পার্থক্য সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকলে উৎসদ্বয়কে সুসংগত উৎস বলে।

বিবর্ধন কাকে বলে?

বিবর্ধন বলতে প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর কত গুণ তা বোঝায়। তাই প্রতিবেম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের রৈখিক বিবর্ধন বলে। l দৈর্ঘ্যের একটি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য l′ হলে রৈখিক বিবর্ধন,m=l′∕l বিবর্ধনের একক ও মাত্রা নেই।

এক ইলেকট্রন ভোল্ট কাকে বলে?

একটি ইলেকট্রনকে এক ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করতে যে কাজ করতে হয় তাকে এক ইলেকট্রন ভোল্ট বলে। একটি বিন্দু থেকে 1 V বিভব পার্থক্যের জন্য অন্য একটি বিন্দুতে একটি ইলেকট্রনকে সরাতে যে কাজ করতে হয় তাই এক ইলেকট্রন ভোল্ট। 1 eV = একটি ইলেকট্রনের আধান × 1 ভোল্ট         = 1.6×10-19 C × 1 V     … Read more

error: Content is protected !!