নাজিরা তিলওয়াত কাকে বলে?

পবিত্র কুরআন দেখে দেখে তিলাওয়াত করাকে নাযিরা তিলাওয়াত বলে। পবিত্র কুরআন মুখস্থ তিলাওয়াত করা যায়। আবার দেখেও পাঠ করা যায়। নাযিরা দেখে দেখে তিলাওয়াত একটি উত্তম ইবাদত। আল্লাহ এরূপ তিলাওয়াতকারীকে আখিরাতে অত্যধিক সম্মান ও মর্যাদা দান করবেন।

রান্নার পাত্র হিসেবে নতুন চকচকে পাত্রের চেয়ে পুরনো কালিমাখা পাত্র বেশি উপযোগী কেন?

কালিমাখা পাত্র বেশির ভাগ তাপ শোষণ করে দ্রুত উত্তপ্ত হয়। কিন্তু নতুন চকচকে পাত্র বেশি তাপ শোষণ করতে পারে না, বেশির ভাগ তাপ চকচকে তল থেকে প্রতিফলিত হয়ে যায়। কালিমাখা পাত্রের শোষণ ক্ষমতা বেশি বলে রান্নার কাজে এটি বেশি উপযোগী।

স্মল বিজনেস কাকে বলে?

ছোট ব্যবসা হলো একটি ব্যবসা যা স্বাধীন মালিকানায় পরিচালিত এবং যা নিজের কার্যক্ষেত্রে প্রভাবশালী না। ছোট ব্যবসা হলো বেসরকারী মালিকানায় পরিচালিত একটি ব্যবসা যার কর্মচারী সংখ্যা কম।

হৃৎপিন্ডকে সুস্থ রাখার উপায়

হৃৎপিন্ড সুস্থ রাখার জন্য প্রয়োজন সঠিক জীবনধারা ও খাদ্য নির্বাচন। এক্ষেত্রে মেদ সৃষ্টিকারী খাদ্য এবং তেল, চর্বি, অতিরিক্ত শর্করা পরিহার করা আবশ্যক। সুষম খাদ্য গ্রহণ করে, প্রতিদিন পরিমিত ব্যায়াম এবং হাঁটা-চলার মাধ্যমেও হৃৎপিন্ড সুস্থ রাখা যায়।

মধ্য দ্রাঘিমা রেখা কাকে বলে? মধ্য দ্রাঘিমা রেখার গুরুত্ব

দ্রাঘিমা রেখা কাকে বলে? দ্রাঘিমা রেখা হল পৃথিবীর উপর দিয়ে কল্পিত কতকগুলি নির্দিষ্টভাবে বিন্যস্ত মহাবৃত্তের অর্ধেক। এদের বিস্তার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অর্থাৎ এরা উত্তর-দক্ষিণে বিস্তৃত। একটি দ্রাঘিমার উপরিস্থিত সমস্ত বিন্দুর দ্রাঘিমাংশ সমান হয়। দ্রাঘিমা রেখাগুলির দৈর্ঘ্য পরস্পর সমান, কারণ এদের প্রতিটিই পৃথিবীর উপরিস্থিত এক একটি মহাবৃত্তের অর্ধেক। এদের দৈর্ঘ্য ২০,০০৩.৯৩ কিমি (১২,৪২৯.৯ … Read more

প্রাক্ষোভিক বুদ্ধি কি?

John D Mayer এবং Peter Salovey এর মতে, প্রাক্ষোভিক বুদ্ধি হলো চারটি ক্ষেত্রে প্রক্ষোভসহ যুক্তি প্রদর্শন করার ক্ষমতা। যেমন – প্রক্ষোভ প্রত্যক্ষণ করা, চিন্তার সঙ্গে সমন্বয় করা, প্রক্ষোভকে বোঝা এবং নিয়ন্ত্রণ করা।

অরবিটাল সংকরণ কী?

বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোগ্যতা স্তরের বিভিন্ন অরবিটালসমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে পরে সমশক্তির অরবিটাল সৃষ্টি করার প্রক্রিয়াকে অরবিটাল সমূহের সংকরণ বলা হয়।

শ্রেণিবিন্যাস কাকে বলে? শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য, শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা

শ্রেণিবিন্যাস কাকে বলে? পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবনকে বিভিন্ন দলে বিভক্ত করাকে বলা হয় শ্রেণিবিন্যাস। আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের চার লক্ষ ও প্রাণীর প্রায় তের লক্ষ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে। তবে এ সংখ্যা চূড়ান্ত নয়, কেননা প্রায় প্রতিদিনই আরও নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে। অনমুান করা হয় যে, ভবিষ্যতে সব … Read more

error: Content is protected !!