ধাতব বন্ধন কি বা ধাতব বন্ধন কাকে বলে?

ধাতব খণ্ডে পরমাণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে।ধাতব পরমাণুসমূহ যে আকর্ষণবল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে। ধাতুর পরমাণুতে মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রনগুলো ধাতব খণ্ডের পরমাণুসমূহের মাঝে সঞ্চারণশীল থাকে। মুক্ত ও সঞ্চারণশীল ইলেকট্রনগুলোর আকর্ষণে সকল ধাতব পরমাণু একত্রে আবদ্ধ থাকে। এটাকেই ধাতব বন্ধন বলে।

দুই এর নিয়ম কি?

বিভিন্ন মৌলের পরমাণুসমূহ নিজেদের মধ্যে ইলেকট্রন আদান-প্রদান এবং শেয়ারের মাধ্যমে পরমাণুসমূহের শেষ শক্তিস্তরে ২টি ইলেকট্রন বিন্যাস লাভ করাকে দুই এর নিয়ম বলে। ‘অষ্টক’ নিয়মের কিছু সীমাবদ্ধতার কারণে বিজ্ঞানীরা নতুন একটি নিয়মের উপস্থাপন করেন। যাকে ‘দুই’ এর নিয়ম বলা হয়। দুই এর নিয়মটি অষ্টক নিয়ম থেকে অধিকতর উপযোগী এবং আধুনিক। নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ শক্তিস্তরে যেমন 2টি … Read more

লা-শাতেলিয়ার নীতি কি?

কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।

পাতন কি? পাতন কাকে বলে?

কোনো তরল মিশ্রণকে তাপ প্রয়োগ করে স্বাভাবিক বায়ুচাপে মিশ্রণের উপাদানসমূহকে তাদের স্ফূটনাঙ্কে বাষ্পীভূত করে এবং ঐ বাষ্পকে ঘনীভূত করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে। কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করে ঐ বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে পুনরায় তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে। পাতন হচ্ছে কোনো তরল মিশ্রণ থেকে উপাদান পদার্থগুলোকে বিবিধ বাষ্পীভবন ও ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করা। এটা … Read more

আধুনিক পর্যায় সূত্র

মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।পর্যায় সারণির জনক মেন্ডেলিফ যখন পর্যায় সারণি তৈরি করেন তখন শুধু মাত্র মৌলের পারমাণবিক ভর জানা ছিল। মেন্ডেলিফের পর্যায় সূত্রঃ মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মেন্ডেলিফ পারমাণবিক ভরের উপর ভিত্তি করে পর্যায় সারণি আবিষ্কার করেছিলেন। তিনি যখন … Read more

শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় কেন?

সাধারণভাবে ধাতুসমূহের লবণসমূহ আয়নিক প্রকৃতির হওয়ায় এগুলো অনুদ্বায়ী। তন্মধ্যে, ক্লোরাইড লবণসমূহের উদ্বায়িতা তুলনামূলকভাবে কিছুটা বেশি। এসব লবণের সাথে গাঢ় HCl যোগ করলে বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেয়। এজন্য শিখা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয়। মূলত অনুদ্বায়ী লবণকে উদ্বায়ী ক্লোরাইড লবণে পরিণত করতে HCl ব্যবহার করা হয়।

error: Content is protected !!