রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা কখনো স্থির থাকে না কেন?

রূদ্ধতাপীয় পরিবর্তনে কোনো গ্যাসকে হঠাৎ চাপ দিয়ে সঙ্কুচিত করলে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়। যদি এই উৎপন্ন তাপ অপসারণ করা না হয়, তবে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবার কোনো গ্যাসকে হঠাৎ প্রসারিত হতে দিলে গ্যাসটি কিছু পরিমাণ তাপ হারাবে এবং বাইরে থেকে যদি সমপরিমাণ তাপ সরবরাহ করা না হয়, তবে গ্যাসের তাপমাত্রা হ্রাস পাবে। সুতরাং … Read more

ভাজ্য কাকে বলে?

যে সংখ্যাকে ভাগ করা হয়, তাকে ভাজ্য বলে। ভাজ্য নির্ণয়ের সূত্রঃ (নিঃশেষে বিভাজ্য না হলে) ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ ভাজ্য নির্ণয়ের সূত্রঃ (নিঃশেষে বিভাজ্য হলে) ভাজ্য = ভাজক × ভাগফল

গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা কোনটি?

গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থা হলো একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র হচ্ছে এমন এক শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা একনায়কের হাতে কুক্ষিগত থাকে। এতে একটিমাত্র রাজনৈতিক দল থাকে। এ দলের নেতাই সরকার প্রধান। একনায়কের ইচ্ছা অনুযায়ী আইনপ্রণয়ন ও বিচারকাজ সম্পন্ন করা হয়। একজাতি, একদেশ, একনেতা, একনায়কতন্ত্রের আদর্শ। এতে মনে করা হয় সবকিছু রাষ্ট্রের জন্য এর বাইরে বা … Read more

বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

বিচার বিভাগের স্বাধীনতা বলতে আইনের ব্যাখ্যা ও বিচারকার্য পরিচালনার সময় বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতাকে বোঝায়। স্বাধীন বিচার বিভাগ বলতে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব ও নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগকে বোঝায়। গণতন্ত্রকে সুরক্ষা এবং গণতন্ত্রের মহান আদর্শ সমুন্নত রাখতে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ খুব প্রয়োজন।

এককেন্দ্রিক সরকার কাকে বলে? বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা

এককেন্দ্রিক সরকার কি? এককেন্দ্রিক সরকার হলো এমন একটি রাষ্ট্রব্যবস্থা যেখানে কেন্দ্রীয় সরকার সকল ক্ষমতার অধিকারী। এই ব্যবস্থায়, স্থানীয় সরকার বা প্রশাসনিক বিভাগগুলি কেবলমাত্র কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করতে পারে। রাষ্ট্রবিজ্ঞানী উইলোবী যথার্থই বলেছেন, “এককেন্দ্রিক সরকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করলে সরকারের সংগঠন সমস্যা অত্যন্ত সহজ হয়ে পড়ে।” এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য এককেন্দ্রিক সরকারের সুবিধা এককেন্দ্রিক সরকারের … Read more

উপদল বলতে কী বোঝায়?

কোনো রাজনৈতিক দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল বলে। উপদল রাজনৈতিক দলের একটি খণ্ডিত রূপ। এর কাঠামো, কর্মসূচি ও লক্ষ্য সংকীর্ণ।

কর্তব্য বলতে কী বোঝায়?

অধিকার ভোগ করতে গিয়ে মানুষকে যেসব দায়িত্ব পালন করতে হয় তাই কর্তব্য। কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য কোনোকিছু করা বা না করার দায়িত্বকে বোঝায়। যেমন: আইন মেনে চলা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের সংহতি বিনষ্ট হয় এমন কোনো কিছু করা থেকে বিরত থাকা। অধ্যাপক লাস্কি বলেন, আমার নিরাপত্তার অধিকারের মধ্যে অপরের … Read more

error: Content is protected !!