বস্তুর অন্তঃস্থ শক্তি ব্যাখ্যা কর।

প্রত্যেক বস্তুর মধ্যে একটা সহজাত শক্তি নিহিত থাকে, যা কাজ সম্পাদন করতে পারে এবং যার জন্য বস্তু শক্তিতে রূপান্তরিত হতে পারে। বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু ও মৌলিক কণাসমূহের রৈখিক গতি, স্পন্দন গতি ও আবর্তন গতি এবং তাদের মধ্যকার পারস্পরিক বলের কারণে উদ্ভূত এই শক্তিকেই অন্তঃস্থ শক্তি বলে। কোনো বস্তুর অন্তঃস্থ শক্তির চেয়ে অন্তঃস্থ শক্তির পরিবর্তন … Read more

রূদ্ধতাপীয় রেখা ও সমোষ্ণ রেখার মধ্যে কোনটি বেশি খাড়া?

রূদ্ধতাপীয় রেখা ও সমোষ্ণ রেখার মধ্যে রূদ্ধতাপীয় রেখাটি বেশি খাড়া। আমরা জানি, একটি রেখা কত খাড়া সেটি বোঝা যায় রেখাটির ঢাল তথা অনুভূমিক অক্ষের সাথে উৎপন্ন কোণ দ্বারা। যে রেখা যত বেশি খাড়া তার ঢাল তত বেশি। PV লেখচিত্রের কোনো বিন্দুতে ঢাল পরিমাপ করা হয় ঐ বিন্দুতে অঙ্কিত স্পর্শক Y অক্ষের সাথে যে কোণ উৎপন্ন … Read more

বরফ জমা হ্রদের উপরিতলে হাঁটা অসুবিধাজনক কেন?

বরফ জমা হ্রদের উপরিতলে হাঁটার সময় বরফ ব্যক্তির শরীর থেকে সুপ্ততাপ গ্রহণ করে গলতে থাকে। ফলে বরফের পুরুত্ব কমে যায় এবং বরফে ফাটল সৃষ্টি হবার সম্ভাবনা থাকে। তাই বরফ জমা হ্রদে হাঁটা অসুবিধাজনক।

পরোক্ষ নির্বাচন কাকে বলে? পরোক্ষ নির্বাচনের সুবিধা ও অসুবিধা

পরোক্ষ নির্বাচন কাকে বলে? সাধারণ ভোটারগণ যখন পরোক্ষভাবে আইনসভা বা প্রেসিডেন্ট পদে কোন প্রার্থীকে নির্বাচিত করে তখন তাকে পরোক্ষ নির্বাচন বলে। বাংলাদেশের সাধারণ ভোটাররা ভোট দিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত করে। এ সদস্যগণের ভোটে নির্বাচিত হন দেশের প্রেসিডেন্ট। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রেও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এরূপ পরোক্ষ পদ্ধতি প্রচলিত আছে। চূড়ান্ত পর্যায়ে যাঁরা নির্বাচকের দায়িত্ব … Read more

ক্রোমাটোগ্রাফি কি?

ক্রোমাটোগ্রাফি হলো এমন একটি পৃথকীকরণ পদ্ধতি যাতে একটি মিশ্রণের উপাদানসমূহকে গ্যাসীয় বা তরল (চলমান) দশা দ্বারা স্থির দশার ভেতর দিয়ে বিভিন্ন বেগে প্রবাহিত করে পৃথক করা হয়। কোনো মিশ্রণের যে উপাদান যত বেশি পোলার হবে তা অধিশোষক দ্বারা তত বেশি অধিশোষিত হবে। অথবা যে পদ্ধতির মাধ্যমে কোনো মিশ্রণের উপাদান স্থির দশা এবং চলমান দশার মাধ্যমে … Read more

তাপীয় সমতা কি?

একাধিক বস্তু তাপীয়ভাবে সংযুক্ত থাকলে এবং এদের মধ্যে তাপের কোনো আদান-প্রদান না ঘটলে বস্তুগুলি তাপীয় সমতায় আছে ধরা হয়। অথবা, যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা কাজগুলোর মধ্যে তাপের আদান-প্রদান ঘটে না তাকে তাপীয় সমতা বলে।

পানির ত্রৈধবিন্দু কি?

যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একটি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে পানির ত্রৈধবিন্দু বলে। যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একটি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। অন্য কথায়, যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি তিনটি অবস্থানেই অর্থাৎ বরফ, পানি এবং জলীয় বাষ্পরূপে সহ অবস্থান করে … Read more

error: Content is protected !!