পৌরনীতি কি ধরনের বিজ্ঞান

পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এই শাস্ত্র নাগরিকের অধিকার, কর্তব্য, মৌলিক প্রতিষ্ঠানাদি এবং রাজনৈতিক প্রতিষ্ঠানাদি নিয়ে আলোচনা করে। এছাড়া পৌরনীতি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক এবং নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছু নিয়ে আলোচনা করে। পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ Civics। ল্যাটিন শব্দ ‘Civis’ ও ‘Civitas’ হতে ইংরেজি Civics শব্দটি উৎপত্তি লাভ করেছে। এদের অর্থ যথাক্রমে ‘নাগরিক’ … Read more

মোল ভগ্নাংশ কি?

মোল ভগ্নাংশ কি? কোনো মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যার সঙ্গে ঐ মিশ্রণে উপস্থিত মোট মোল সংখ্যার অনুপাতকে ঐ উপাদানের মোল ভগ্নাংশ বলে।  যেমন- একটি মিশ্রণে A উপাদানের মোল সংখ্যা nA এবং A ও B উপাদানদ্বয়ের মোল সংখ্যা n হলে nA/n অনুপাতটি মিশ্রণে A উপাদানের মোল ভগ্নাংশ।

খনিজ কাকে বলে?বৈশিষ্ট্য | গুরুত্ব | প্রকারভেদ | খনিজ ও শিলার মধ্যে পার্থক্য

খনিজ কাকে বলে? কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগিক পদার্থের সৃষ্টি করে তাকে খনিজ বলে। অর্থাৎ খনিজ হলো দুই বা ততোধিক মৌলের সমন্বয়। অন্যভাবে বলা যায়, ভূ-পৃষ্ঠে নানা প্রকার রাসায়নিক মৌলিক উপাদান একত্রে মিলিত হয়ে যে যৌগিক পদার্থের সৃষ্টি করে, এগুলো খনিজ । তবে কিছু কিছু খনিজ একটি মাত্র মৌল দ্বারাও গঠিত … Read more

এসিড বৃষ্টি কাকে বলে? এসিড বৃষ্টির ক্ষতিকর দিকসমূহ

এসিড বৃষ্টি ভূ-পৃষ্ঠের বিভিন্ন উৎস থেকে বায়ুমণ্ডলে কার্বনডাই-অক্সাইড গ্যাস ও নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাস মুক্ত হয়। এসব গ্যাস বাতাসে উপস্থিত পানির সাথে বিক্রিয়ায় এসিড উৎপন্ন করে। উপযুক্ত এসিডগুলো বৃষ্টির পানির সাথে ভূ-পৃষ্ঠে পতিত হয়। একেই এসিড বৃষ্টি বলে। যে বৃষ্টির পানির pH মান 5.5 এর নিচে, সেটিই হলো এসিড বৃষ্টি। এসিড বৃষ্টির ক্ষতিকর দিকসমূহ

সমকোণী ত্রিভুজ কাকে বলে?

যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ ৯০° এবং অন্য দুটি কোণের সমষ্টি ৯০° তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের সমকোণটির বিপরীতে অবস্থিত বাহুকে অতিভুজ বলে। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলে।

তাপ গতীয় প্রক্রিয়া কি?

কোনো ব্যবস্থার তাপগতীয় স্থানাঙ্ক সমূহের যে কোনো পরিবর্তনকে তাপগতীয় প্রক্রিয়া বলে।তাপ গতিবিদ্যায় ব্যবস্থার অবস্থা চাপ (P), আয়তন (V) ও পরম তাপমাত্রার (T) সাহায্যে প্রকাশ করা হয়। এ রাশিগুলিকে তাপগতীয় স্থানাঙ্ক বা তাপগতীয় চলরাশি বলে। তাপগতীয় স্থানাঙ্কের সাহায্যে কোন বস্তু বা ব্যবস্থার অবস্থা প্রকাশ করলে সে অবস্থাকে তাপগতীয় অবস্থা বলে। যে পরিবর্তনের কারণে তাপগতীয় স্থানাঙ্কের মান … Read more

জলদূষক হিসেবে জনবসতি থেকে নির্গত ময়লা জল ও ডিটারজেন্ট এর ভূমিকা কী?

নর্দমা, আস্তাকুঁড়, ডাস্টবিন, খাটাল, খাটাপায়খানা, শ্মশান, ভাগাড়-ধোয়া দূষিত জলের একটা বড়ো অংশ নদী, জলাশয় ও ভৌমজলকে দূষিত করে। সাবানের বিকল্প হিসেবে বর্তমানে ডিটারজেন্ট অত্যন্ত জনপ্রিয়। ABS নামে একটি রাসায়নিক পদার্থ (Alkyl Benzene Sulphonates), যা ডিটারজেন্টের অন্যতম প্রধান উপাদান, সেই রাসায়নিক দ্রব্যটি জলকে দূষিত করে।

জলদূষক হিসেবে কৃষিজাত আবর্জনার ভূমিকা কী?

অতিরিক্ত সার, কীটনাশক, আগাছানাশক ওষুধ থেকে উৎপন্ন নাইট্রেট, ফসফেট, পটাশ প্রভৃতি রাসায়নিক পদার্থ জলকে দূষিত করে। খামারজাত বর্জ্য থেকে নাইট্রেট, অ্যামোনিয়া, সালফেট, ক্লোরাইড; সার থেকে ফসফেট; জৈব সার থেকে ব্যাকটেরিয়া; গবাদিপশু থেকে নাইট্রোজেন, মলমূত্র; কীটনাশক থেকে জৈব-ক্লোরিন যৌগ ইত্যাদি কৃষিজাত বর্জ্য জলদূষণ করে।

error: Content is protected !!