স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা কর।

স্বাধীনতা ও সাম্য এই দুটি আদর্শ মানুষের রাজনৈতিক জীবনে গভীর প্রভাব বিস্তার করছে। এই দুটি আদর্শকে প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুগে যুগে মানুষ রক্ত্ক্ষয়ী সংগ্রাম করেছে। আমেরিকার স্বাধীনতা সংগ্রাম এবং ফরাসী বিপ্লব উভয় ক্ষেত্রেই এই দুটি আদর্শকে যথেষ্ট গুরুত্ব পেতে দেখা গেছে। অথচ আশ্চর্যের কথা, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত হতে পারেন নি। লর্ড এ্যাক্টন … Read more

দুর্ঘটনা বিমা বলতে কী বোঝায়?

যে বিমাপত্র দ্বারা দুর্ঘটনাজনিত কারণে সৃষ্ট জীবন ও সম্পত্তির ক্ষতি আর্থিকভাবে মোকাবিলা করা হয়, তাকে দুর্ঘটনা বিমা বলে। ব্যক্তিগত ও সম্পত্তি উভয়ই দুর্ঘটনা বিমার আওতাধীন। কোনো অপ্রত্যাশিত বিপদ বা ঝুঁকির জন্য এই বিমা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে থাকে। বিমাগ্রহীতা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে এই বিমা নিতে পারে।

বিমা প্রিমিয়াম বলতে কী বোঝায়?

ঝুঁকি নেওয়ার বিনিময়ে বিমাগ্রহীতা কৃর্তক বিমাকারীকে যে অর্থ দেওয়া হয়, তাই বিমা প্রিমিয়াম। বিমাগ্রহীতা তার জীবন ও সম্পদের ঝুঁকি বিমাকারীর ওপর অর্পণ করেন। এক্ষেত্রে বিমা প্রিমিয়াম একটি প্রতিদান হিসেবে বিবেচিত হয়। বিমা চুক্তির শর্ত অনুযায়ী বিমাগ্রহীতা বিমা প্রিমিয়াম দিয়ে থাকে।

রাষ্ট্রের প্রতি ব্যবসায়ীদের দায় দায়িত্ব কী?

বিভিন্ন পক্ষের (সমাজ, ক্রেতা ও ভোক্তা, শ্রমিক কর্মচারী প্রভৃতি) প্রতি ব্যবসায়ীদের যেসব সামাজিক দায়বদ্ধতা আছে রাষ্ট্র তাদের মধ্যে অন্যতম। জনগণের স্বার্থ রক্ষা করে ব্যবসায় পরিচালিত হোক এটাই রাষ্ট্রের মূল লক্ষ্য। সরকারকে নিয়মিত কর ও রাজস্ব দেওয়া, সরকারের নিয়মনীতি পালন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা প্রভৃতি একজন ব্যবসায়ীর রাষ্ট্রের প্রতি সামাজিক দায়িত্ব।

ক্ষমতার স্বতন্ত্রীকরণ কাকে বলে?

ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে সরকারের তিনটি বিভাগের মধ্যে দায়িত্ব পালনের স্বাধীনতাকে বোঝায়। প্রতিটি বিভাগ পৃথক বা স্বতন্ত্রভাবে সংগঠিত হবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা স্বতন্ত্রভাবে সংগঠিত হবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না। ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের অধিকার ও স্বাধীনতা সংরক্ষণ করা।

যুক্তফ্রন্ট বলতে কী বোঝায়?

যুক্তফ্রন্ট বলতে পাকিস্তানের পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের ১৯৫৪ খ্রিস্টাব্দের নির্বাচনে, মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে অন্যান্য বিরোধী দল মিলে গঠিত একটি সমন্বিত রাজনৈতিক মঞ্চকে বোঝায়। যুক্তফ্রন্টের সদস্য দলগুলি হল: যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারের মূল বিষয়গুলি হল: যুক্তফ্রন্ট ১৯৫৪ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগ এই নির্বাচনে সর্বাধিক আসন লাভ করে। যুক্তফ্রন্টের জয় পাকিস্তানের ইতিহাসে একটি … Read more

উদ্ভিদে সমন্বয় কাকে বলে?

জীবদেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকান্ড সুষ্ঠুভাবে রয়েছে। একে উদ্ভিদে সমন্বয় বলা হয়। একটি উদ্ভিদের জীবনকালে সময়ের সাথে সামঞ্জস্য রেখে জীবন চক্রের পর্যায়গুলো যেমন – অঙ্কুরোদগম, বৃদ্ধি ও বিকাশ, পুষ্পায়ন, ফল সৃষ্টি, বার্ধক্যপ্রাপ্তি, সুপ্তাবস্থা, চলন ইত্যাদি একটি নিয়মে আবর্তিত হয়। পর্যায়গুলোতে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবকগুলোর প্রভাব লক্ষ করা যায়।  প্রকৃতপক্ষে উদ্ভিদের … Read more

বাগিচা কৃষি কাকে বলে? বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা

বাগিচা কৃষি কাকে বলে? বাগিচা বা বাগান বা আবাদী কৃষি হচ্ছে এক ধরনের রপ্তানী ভিত্তিক বিশেষ কৃষি পদ্ধতি যেখানে একটি ফসলের উপর বিশেষভাবে জোর দেয়া হয়। এটি একটি প্রকান্ড ধরনের সুষ্ঠু অভ্যন্তরীণ ভৌত অবকাঠামোসহ শিল্পোদ্যোগ যেখানে সর্বোচ্চ মুনাফা অর্জনই মূ্খ্য উদ্দেশ্য। ইহা শুধু শস্য চাষই জড়িত নয়, এর সাথে উৎপাদিত দ্রব্যের প্রক্রিয়াজাতকরণ, মোড়ক, পরিবহণ এবং … Read more

error: Content is protected !!