ব্যবহৃত রাসায়নিকের সংরক্ষণ কী?

রাসায়নিক পরীক্ষাগারে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য থেকে সৃষ্ট বর্জ্যের কারণে পরিবেশ দূষিত হতে পারে। যে পদ্ধতিতে ব্যবহৃত রাসায়নিক বর্জ্য সংরক্ষণ করা হয়, তাকে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের সংরক্ষণ বলা হয়।

আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক নির্ণয় কর।

সাধারণভাবে স্বাধীনতা বলতে নিজের খুশিমত যা কিছু করবার অবাধ ক্ষমতাকে বোঝায়। অন্যদিকে আইন হলো মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণকারী এবং সার্বভৌম শক্তির দ্বারা সমর্থিত ও প্রযুক্ত নিয়মাবলী।  সুতরাং আপাত দৃষ্টিতে আইন ও স্বাধীনতাকে পরস্পর বিরোধী বলেই মনে হয়। জন স্টুয়ার্ট মিল, হার্বাট স্পেনসার, লর্ড ব্রাইস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, আইন ও স্বাধীনতার পরস্পর বিরোধী, একটির আধিক্য দেখা … Read more

ভূমি কাকে বলে?

সাধারণতঃ পৃথিবীর উপরিভাগকে ভূমি বলা হয়। কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে শুধু ভূ-পৃষ্ঠকেই বুঝায় না, বরং প্রাকৃতিক সকল সম্পদকে বুঝায়। অর্থাৎ মাটির উর্বরাশক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, তাপ, জল, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বন, মৎসক্ষেত্র, খাল-বিল, নদ-নদী, সমুদ্র প্রভৃতি যাবতীয় প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্ভূক্ত। এ সমস্ত কিছুই প্রকৃতির দান। ইহা উৎপাদনের একটি আদি ও মৌলিক উপাদান।

উদারনীতিবাদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরঃ

সনাতন উদারনীতিবাদের মূল উপাদানগুলি কী? সনাতন উদারনীতিবাদরে মূল উপাদান হলো – ১) ব্যক্তিস্বাধীনতা ও ব্যক্তিস্বাতন্ত্র্য প্রতিষ্ঠা, ২) রাষ্ট্রের ভিত্তি জনসমষ্টি, ৩) সর্বাধিক ব্যক্তির সর্বাধিক সুখস্বাচ্ছন্দ্য, ৪) অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ নীতি এবং  ৫) ব্যক্তির নৈতিক উন্নতিসাধন। উদারনীতিবাদের সংজ্ঞা দাও। উদারনীতিবাদ হলো এমন এক ধারণা যা সরকারি কাজের নীতি ও পদ্ধতি, সমাজগঠনের নীতি এবং ব্যক্তি ও সমাজের … Read more

error: Content is protected !!