পরাবৈদ্যুতিক ধ্রুবক কি?

কোনো একটি অন্তরীত মাধ্যমে তড়িৎ বল বা ধারকের ধারকত্ব এবং বায়ু বা শূন্য মাধ্যমে যথাক্রমে তড়িৎ বলের বা ধারকত্বের অনুপাতকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে।

মেডুলা অবলংগাটা কাকে বলে?

মস্তিষ্কের সবচেয়ে পেছনের অংশ হলো মেডুলা অবলংগাটা। এর সামনে রয়েছে পনস, পেছনের দিক সুষম্মা কাণ্ডের উপরিভাগের সাথে যুক্ত। মোট ১২ জোড়া করোটিক স্নায়ুর মধ্যে ৮ জোড়াই মেডুলা অবলংগাটা থেকে উৎপন্ন হয়। এসব স্নায়ু খাদ্য গলাধঃকরণ, হৃৎপিণ্ড, ফুসফুস, গলবিল ইত্যাদির কাজ নিয়ন্ত্রণ করে।

আয়নিক সাম্যাবস্থা কী?

যে সাম্যাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদসমূহ একই ভৌত অবস্থায় থাকলেও উৎপাদসমূহ আয়নিত অবস্থায় থাকে তাকে আয়নিক সাম্যাবস্থা বলে।

কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য

কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য নিম্নরূপ – নং কম্পাইলার ইন্টারপ্রেটার  ১ কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে। ইন্টারপ্রেটার এক লাইন পড়ে ও অনুবাদ করে।  ২ এটি প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে। এটি প্রতিটি লাইনের ভুল প্রদর্শন করে অনুবাদ কাজ বন্ধ করে দেয়।  ৩ এটি ডিবাগিং ও টেস্টিং এর ক্ষেত্রে ধীর গতিসম্পন্ন। ইহা ডিবাগিং … Read more

সাম্য বলতে কী বোঝ?

সাধারণভাবে সাম্য বলতে বোঝায় সকল মানুষই সমান। তাই প্রতিটি মানুষ অন্যের ন্যায় সমান অধিকার, সমান সুযোগ সুবিধা ও স্বাধীনতা ভোগের অধিকারী। কিন্তু বাস্তবে সকল মানুষ সমান হতে পারে না। শক্তি, সামর্থ্য, বুদ্ধি ইত্যাদির দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকবেই। সুতরাং সাম্য বলতে ব্যবহারিক ক্ষেত্রে সকলের অভিন্নতা বোঝাতে পারে না। অধ্যাপক ল্যাস্কি বলেছেন, মানুষের যোগ্যতা, অভাব … Read more

লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনোরা কি? ক্লাইটোরিস বা ভগাঙ্কুর কি? কাজ

লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনোরা দুটি মাংসল ভাঁজ কপাটের মতো যোনিপথকে ঢেকে রাখে। এদের লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনোরা বলে। ক্লাইটোরিস বা ভগাঙ্কুর লেবিয়া মেজোরার উপরের দিকে একটি ছোট মাংসপিণ্ড থাকে, যাকে ক্লাইটোরিস বা ভগাঙ্কুর বলে। এটি অত্যন্ত সংবেদনশীল।  ইউরেথ্রার চারদিকে এবং ক্লাইটোরিসের উপরে কতকগুলো ক্ষুদ্র গ্রন্থি অবস্থান করে থাকে। লেবিয়া মাইনোরা-এর অন্তর্তলে বার্থোলিন এর গ্রন্থি নামে দুটি … Read more

বিসিক এর প্রধান কাজটি কী?

বিসিক-এর প্রধান কাজ হলো ক্ষদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়নের জন্য বিনিয়োগে পরামর্শ দান। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার সংক্ষিপ্ত নাম হলো বিসিক। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন দেশের ক্ষদ্র ও কুটির শিল্প সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতের প্রধান সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের জন্য পরামর্শ দিতে এবং ক্ষুদ্র ও কুটির … Read more

error: Content is protected !!