একমালিকানা ব্যবসায় কাকে বলে?

সাধারণত যে ব্যবসায় প্রতিষ্ঠান একজন ব্যক্তির মালিকানায় গঠিত এবং পরিচালিত হয়, তাকে একমালিকানা ব্যবসায় বলে।এ ধরনের ব্যবসায় সংগঠনে মালিকের সংখ্যা কখনো একের বেশি হতে পারে না। এ ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন মালিক একাই সরবরাহ এবং মুনাফাও একাই ভোগ করেন। ব্যবসায়ের সব ঝুঁকি ও দায়-দায়িত্ব তাকেই বহন করতে হয়। যে কেউ উদ্যোগী হয়ে একমালিকানা ব্যবসায় গঠন করতে … Read more

ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার বলতে কী বোঝায়?

যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে ও লাভ-ক্ষতিতে অংশ নেয় কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না, তাকে ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার বলে।এ ধরনের অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশ না নিলেও এদের দায় সাধারণ অংশীদারের মতো অসীম। তবে কোনো কারণে এরা ব্যবসায় থেকে অব্যাহতি নিলে অন্য অংশীদারদের মতো বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না।

সাধারণ অংশীদার কাকে বলে?

যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগসহ সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনার অংশগ্রহণ এবং অসীম দায় বহন করে, তাকে সাধারণ অংশীদার বলে। ব্যবসায়ে এ অংশীদারের কর্তৃত্ব ও দায়িত্ব অসীম থাকে। এ ধরনের অংশীদারের মৃত্যু বা দেউলিয়ায় ব্যবসায়ের বিলুপ্তি হতে পারে। সাধারণত অংশীদারের দায় ও অধিকার চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়। আর এ চুক্তির অনুপস্থিতিতে অংশীদারি আইন অনুযায়ী নির্ধারিত হয়।

মুক্তিবেগ কী?

কোনো গ্রহের পৃষ্ঠ হতে যেকোনো বস্তুকে ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে বস্তুটি ঐ গ্রহের অভিকর্ষের প্রভাব কাটিয়ে মহাশূন্যে চলে যাবে, তাকে ঐ গ্রহের মুক্তিবেগ বলে।

বীটের ক্ষেত্রে উৎসদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য 10 Hz এর সমান ও এর চেয়ে বেশি সম্ভব নয় কেন?

বীটের ক্ষেত্রে উৎসদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য 10 Hz এর বেশি হলে প্রতি সেকেন্ড 10 টির বেশি তীব্র শব্দ মানবকর্ণে পৌছাবে। মানবকর্ণ প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 10 টির তীব্র শব্দ অনুধাবন করতে পারে।  সুতরাং শব্দ উৎসদ্বয়ের কম্পাংকের পার্থক্য 10 Hz এর বেশি হলে উৎপন্ন তীব্র শব্দ বা বীটগুলো মানবকর্ম আলাদাভাবে অনুধাবন করতে পারবে না, বরং একটানা একটি শব্দ শুনতে পারে।

একটি স্প্রিংকে টেনে ছেড়ে দিলে যে তরঙ্গ সৃষ্টি হয় তার বৈশিষ্ট্যগুলো লেখ।

একটি স্প্রিংকে টেনে ছেড়ে দিলে এতে সরল ছন্দিত স্পন্দন গতি সৃষ্টি হয়। এরূপ গতির বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ- ১) এটি একটি পর্যাবৃত্ত গতি। ২) এটি একটি স্পন্দন গতি। ৩) এটি একটি সরলরৈখিক গতি। ৪) ত্বরণ সর্বদা সাম্যাবস্থান অভিমুখী।

তরঙ্গ সৃষ্টিতে দায়ী মাধ্যমের কম্পন কি নিউটনের গতি সূত্র মনে চলে?

তরঙ্গ সৃষ্টিতে দায়ী মাধ্যমের কণাসমূহের কম্পন নিউটনের গতিসূত্র মেনে চলে কণাসমূহে প্রত্যয়নী বল এবং ত্বরণ এর অস্তিত্ব থাকায় এরা গতির দ্বিতীয় সূত্র মেনে চলে। গতি জড়তার দরুন কণাগুলো সাম্যাবস্থানে না থেমে আরও দূরত্ব অতিক্রম করে। সুতরাং এরা গতির প্রথম সূত্রও মেনে চলে।

অগ্রগামী তরঙ্গ কাকে বলে? অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য

অগ্রগামী তরঙ্গ কাকে বলে? যখন কোনো বিস্তৃত মাধ্যমে তরঙ্গ সৃষ্টি করা হয় তখন তা ক্রমাগত সামনের দিকে অগ্রসর হতে থাকে। একে চলমান বা অগ্রগামী তরঙ্গ বলে। অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য ১) মাধ্যমের প্রতিটি কণা পর্যাবৃত্ত গতি লাভ করে। ২) মাধ্যমের ভিতর দিয়ে তরঙ্গ নির্দিষ্ট বেগে সামনের দিকে অগ্রসর হয়। ৩) কণাগুলোর দশা এক কণা থেকে অপর … Read more

error: Content is protected !!