রোবটিক্স কাকে বলে? রোবটিক্স-এর ব্যবহার

রোবটিক্স (Robotics) কাকে বলে? রোবট শব্দটি দ্বারা এমন একধরনের যন্ত্রকে বোঝায় যেটি মানুষের কর্মকাণ্ডের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে। বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাকে রোবটিক্স বলা হয়ে থাকে। রোবট কথাটি বলা হলে যদিও সাধারণভাবে আমরা মানুষের আকৃতির একটি যন্ত্র কল্পনা করি, কিন্তু প্রকৃত রোবট তার কাজের … Read more

ব্যবসায়ে সহায়ক সেবা কাকে বলে?

ব্যবসায়ে সহায়ক সেবা কাকে বলে?ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে গঠন ও পরিচালনায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যে সেবার প্রয়োজন হয়, তাকে সহায়ক সেবা বলে। ব্যবসায় স্থাপন ও পরিচালনা ঝুঁকিপূর্ণ কাজ। প্রতিষ্ঠিত ব্যবসায় সফলভাবে টিকিয়ে রাখার জন্য উদ্যোক্তা বা ব্যবসায়ী সর্বোচ্চ চেষ্টা করেন। এজন্য শুধু নিজের বুদ্ধিমত্তা বা সামর্থ্য দিয়ে সব কাজ করা সম্ভব নাও হতে পারে। এক্ষেত্রে অন্য … Read more

উদ্দীপনামূলক সহায়তা কাকে বলে?

উদ্যোক্তাকে ব্যবসায় স্থাপনে অনুপ্রেরণা দেওয়া হলো উদ্দীপনামূলক সহায়তা। শিল্প স্থাপনে এ ধরনের সহায়তার প্রয়োজন। উদ্যোগ গ্রহণমূলক শিক্ষা, প্রশিক্ষণ, বিনিয়োগের সুযোগ-সুবিধা, শিল্প স্থাপনে প্রয়োজনীয় সরকারি সহায়তা, পণ্য নির্বাচন এবং প্রকল্প প্রণয়ন, কারিগরি এবং অর্থনৈতিক তথ্য সরবরাহের ব্যবস্থা প্রভৃতি উদ্দীপনামূলক সহায়তার অন্তর্গত। এ সহায়তার মাধ্যমে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোক্তাকে উৎসাহিত করা হয়। এসব উদ্দীপনামূলক সহায়তা … Read more

ব্যবসায়িক মূল্যবোধ কাকে বলে?

ব্যবসায়ের পরিচালনাগত বিষয়ে ভালো-মন্দ দিক সম্পর্কে গড়ে ওঠা বিশ্বাস, ধ্যান-ধারণা, মতামত প্রভৃতিকে ব্যবসায়িক মূল্যবোধ বলে। ব্যবসায়িক মূল্যবোধে সমাজ ও পরিবেশ উপযোগী পণ্য ও সেবা উৎপাদন এবং সততা ও ন্যায়ের সাথে সেগুলো বিক্রির মাধ্যমে মুনাফা অর্জনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়। ফলে ব্যবসায়ীকে ন্যায়-অন্যায়, সত্য-অসত্য প্রভৃতি বিষয় মেনে ব্যবসায় করতে হয়। আর মূল্যবোধ মেনে চললে সমাজের মানুষ ন্যায্য … Read more

সরকারকে নিয়মিত কর দেওয়া কোন ধরনের দায়বদ্ধতা?

সরকারকে নিয়মিত কর দেওয়া ব্যবসায়ীর রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। জনগণের স্বার্থ রক্ষা করে ব্যবসায় পরিচালনা করা রাষ্ট্রের লক্ষ্য। রাষ্ট্র জনগণ ও ব্যবসায়ের কর থেকেই উন্নয়ন ও সেবামূলক কাজ করে থাকে। এক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে কর আদায় করে। তাই সরকারকে নিয়মিত কর দেওয়া হলো রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা।

পরিবেশ সংরক্ষণ কাকে বলে?

পরিবেশের ভারসাম্য নষ্ট না করে পরিবেশকে স্বাভাবিক অবস্থায় রাখা হলো পরিবেশ সংরক্ষণ। পরিবেশ এবং ব্যবসায় সম্পর্কযুক্ত। সুষ্ঠু পরিবেশ ছাড়া ব্যবসায় প্রতিষ্ঠানে উন্নতি লাভ করা যায় না। বিভিন্ন কারণে (ময়লা আবর্জনা, অতিরিক্ত গাড়ির হর্ণ বাজানো, বিষাক্ত কেমিক্যাল পানিতে ফেলানো, ধোঁয়া প্রভৃতি) পরিবেশ দূষিত হতে পারে। এগুলোর যথাযথ নিয়ন্ত্রণ পরিবেশ সংরক্ষণে সহায়তা করে। আর দূষণ থেকে পরিবেশকে … Read more

ব্যবসায়ের নৈতিকতা কাকে বলে?

ব্যবসায়ের ক্ষেত্রে ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করে চলাই হলো ব্যবসায় নৈতিকতা। নীতি বা আদর্শ মেনে (করণীয় ও বর্জনীয়) ব্যবসায় পরিচালনা করা অপরিহার্য। নৈতিক আচরণবিধি অনুসরণবিধি অনুসরণের মাধ্যমেই একজন ব্যবসায়ী ন্যায়-অন্যায়, সত্য-অসত্য প্রভৃতি বিষয় বুঝতে পারেন। সঠিক মাপে পণ্য দেওয়া, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, পণ্যের গুণগতমান ঠিক রাখা, ক্রেতাদের সাথে ভালো আচরণ করা প্রভৃতি বিষয় … Read more

পণ্যের মজুতদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা?

পণ্যের মজুতদারি না করা সমাজের প্রতি দায়বদ্ধতা। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে ব্যবসায়ীকে মুনাফা বাড়ানোর জন্য অর্থ উপার্জনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করতে হয়। সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েই ব্যবসায়ের উন্নতি ও প্রবৃদ্ধি হয়। তাই মজুতদারি না করে সমাজে সঠিকভাবে পণ্য বণ্টন করা উচিত।

error: Content is protected !!