খিয়ানত কাকে বলে?

আমানকৃত দ্রব্য বা বিষয় যথাযথভাবে প্রকৃত মালিকের নিকটে ফিরিয়ে না দিয়ে আত্মসাৎ করাকে খিয়ানত বলে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, মুনাফিকের আলামত তিনটি।  (১) যখন সে কথা বলে, তখন সে মিথ্যা বলে  (২) আর যখন সে অঙ্গীকার করে, তখন তা ভঙ্গ করে  (৩) এবং যখন তার নিকট কিছু গচ্ছিত রাখা হয়, তখন সে খেয়ানত (আত্মসাৎ) করে (মুসলিম, মিশকাত হা/৪৮)।

সিদরাতুল মুনতাহা নামের অর্থ কি?

সিদরাতুল মুনতাহা নামটি দুটি আরবি শব্দের সমন্বয়ে গঠিত।  একটি হলো সিদরাত ও অপরটি হলো মুনতাহা। সিদরাত অর্থ কুল বৃক্ষ আর মুনতাহা অর্থ শেষ প্রান্ত।  অর্থাৎ সিদরাতুল মুনতাহা নামের আরবি অর্থ হলোঃ “প্রান্তস্থিত কুল বৃক্ষ, শেষ প্রান্তের বরই গাছ, শেষ প্রান্তের সিদর, সর্বোচ্চ সীমানার কুল গাছ ইত্যাদি”। সিদরাতুল মুনতাহা দিয়ে নাম

পানিগাহ কী?

পানিগাহ এমন একটি তাপ প্রদানকারী যান্ত্রিক ব্যবস্থা যাতে এর অভ্যন্তরস্থ পানিকে নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ন্ত্রণ করা হয়।

পিপেট ফিলার কেন ব্যবহার করা হয়?

রাসায়নিক পরীক্ষাগারে তরল পদার্থের নির্দিষ্ট পরিমাণ স্থানান্তরকল্পে পিপেট ব্যবহার করা হয়। ব্যবহারিক কাজে তরল রাসায়নিককে পিপেটের মাধ্যমে মুখ দিয়ে টেনে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করা খুবই বিপদজনক। এ বিপদ এড়ানোর জন্য পরীক্ষাগারে পিপেট ফিলারের মাধ্যমে পিপেট দ্বারা নির্দিষ্ট পরিমাণ তরল স্থানান্তর করা হয়।

পাইরেক্স কী?

পাইরেক্স হলো ল্যাবরেটরির গ্লাস সামগ্রী তৈরিতে ব্যবহৃত এক ধরনের বিশেষ গ্লাস যা বেশ তাপ সহিষ্ণু এবং সহজে ভেঙে যায় না।

ফ্যানের বাতাসে শরীরের ঘাম শুকালে আরাম লাগে কেন?

ঘর্মাক্ত দেহ খুবই অস্বস্তিকর। শরীরের ঘাম শরীর থেকে বাষ্পীভবনের সুপ্ততাপ গ্রহণ করে বাষ্প হয়ে উড়ে যায়। ফ্যানের বাতাস সেই গরম বাষ্পকে দূরীভূত করে ফলে শরীর ঠাণ্ডা হয় এবং আরাম লাগে।

ঘাত বল কাকে বলে? ঘাত বলের বৈশিষ্ট্য

ঘাত বল কাকে বলে? খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। ঘাত বলের বৈশিষ্ট্য ১) ঘাত বলের মান খুব বড় হয়। ২) এই বলের ক্রিয়াকাল খুব ছোট হয়। অর্থাৎ ঘাত বল কম সময়ের জন্য ক্রিয়াশীল হয়। ৩) বস্তুর বেগ ও ভরবেগের আকস্মিক পরিবর্তন ঘটে। … Read more

error: Content is protected !!