সরকার কর্তৃক কোনো শিল্পকে বিশেষ সুবিধা দেওয়া কোন ধরনের সহায়তা কেন?

সরকার কর্তৃক কোনো শিল্পকে বিশেষ সুবিধা দেওয়া সংরক্ষণমূলক সহায়তা অন্তর্ভুক্ত। সরকার অনেক সময় কোনো বিশেষ শিল্পকে টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতা করে থাকে। এক্ষেত্রে সরকার ভর্তুকি দেয়, বিনা সুদে ঋণ দেয়। এতে এসব শিল্প স্থাপনে উদ্যোক্তারা আগ্রহী হয়। যেমন: তাঁতশিল্প রক্ষা, বেত, বাঁশ, তামা, কাঁসা ও পাট শিল্পে সরকার বিশেষ প্রণোদনা দেয়। আর এগুলো সংরক্ষণমূলক সহায়তা অন্তর্ভুক্ত।

উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা প্রয়োজন কেন?

ব্যবসায় স্থাপন ও সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা প্রয়োজন হয়। নতুন ব্যবসায় বা শিল্প স্থাপন একটি সৃজনশীল ও ঝুঁকিপূর্ণ কাজ। এজন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন হয়। উদ্দীপনামূলক সহায়তা উদ্যোক্তা ব্যবসায় স্থাপনে অনুপ্রাণিত করে। সমর্থনমূলক সহায়তা ব্যবসায় বা শিল্প স্থাপনে আর্থিক সাহায্য করে। আবার সংরক্ষণমূলক সহায়তা ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা এবং সম্প্রসারণের প্রতিবন্ধকতা দূর করে। এভাবে বিভিন্ন সহায়তা … Read more

ঋণ দেওয়ার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হয় কেন?

কোনো প্রতিষ্ঠানের মালিক হলে বা অংশীদারি ও কোম্পানির ক্ষেত্রে অন্যূন ৫১% শেয়ারের মালিক হলে তাকে নারী উদ্যোক্তা বলে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৫০ শতাংশই নারী। তাদের অংশগ্রহণ ছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে নারীরা শিক্ষা অর্জনের পাশাপাশি অন্যান্য কাজেও দক্ষতা অর্জন করছে। ফলে তাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি জাতীয় আয় বাড়াতে অবদান … Read more

কর অবকাশ কাকে বলে?

কর অবকাশ হলো কর মওকুফ করা। সরকার অনেক সময় কোনো বিশেষ শিল্পের উন্নয়নের জন্য অথবা কোনো এলাকার শিল্পায়নকে ত্বরান্বিত করার জন্য এ শিল্পের বা ঐ এলাকায় স্থাপিত শিল্পে অর্জিত মুনাফার ওপর সম্পূর্ণ বা নির্দিষ্ট হারে নির্দিষ্ট মেয়াদের জন্য কর মওকুফ করে। কর মওকুফ করে দেওয়ার এ ব্যবস্থাকেই কর অবকাশ বলে। কর অবকাশের ফলে শিল্পের সম্প্রসারণ … Read more

মাইডাস-এর সামগ্রিক কার্যক্রমগুলো কী কী?

মাইডাস একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক, কারিগরি প্রভৃতি সহায়তা দেয়। এটি উদ্যোক্তাদের ঋণ সুবিধা দিয়ে সরকারি – বেসরকারি, বহুজাতিক প্রতিষ্ঠানসমূহকে তথ্য ও পরামর্শ প্রদান করে। ব্যবসায়ের ক্ষেত্রে অনুসন্ধান ও গবেষণা পরিচালনা করে। এছাড়াও প্রতিষ্ঠানটি উদ্যোক্তাদের সহযোগিতায় নেটওয়ার্ক তৈরি করে।

কঠিন বর্জ্য কাকে বলে? বর্জ্য ব্যবস্থাপনা কেন দরকার? বর্জ্য পদার্থের উৎসগুলি কি কি?

কঠিন বর্জ্য কাকে বলে? বর্জ্য ব্যবস্থাপনা কেন দরকার? বর্জ্য পদার্থের উৎসগুলি কি কি? কঠিন বর্জ্যবস্তু কীভাবে পরিবেশকে প্রভাবিত করে? কঠিন বর্জের ব্যবস্থাপনার উপায় কী? বর্জ্যবস্তু বা বর্জ্য কাকে বলে? যা বর্জনযোগ্য যাকে পরিত্যাগ করা যায়, তাকে বর্জ্যবস্তু বা বর্জ্য পদার্থ বলে। বর্জ্যবস্তুর আপাতভাবে অবাঞ্ছিত, অব্যবহারের অযোগ্য বস্তু। যেমন – রাবিশ, ভাঙা শিশি, বোতল, পুরোনো বাসন, … Read more

পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর।

পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর। নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কাকে বলে? অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ কাকে বলে? অংশগ্রহণ পর্যবেক্ষণ কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? আক্ষরিক অর্থে পর্যবেক্ষণ পদ্ধতি হল বাইরে থেকে দেখা। ব্যক্তির বাহ্যিক আচরণ লক্ষ্য করে তথ্যসংগ্রহের মাধ্যমে ব্যক্তির অভ্যন্তরে যে মানসিক প্রক্রিয়া ক্রীয়াশীল তা অধ্যয়ন করাই হলো মনস্তত্বে পর্যবেক্ষণের উদ্দেশ্য। পর্যবেক্ষণ পদ্ধতির … Read more

অভ্যন্তরীণ তাপগতিবিদ্যার প্রথম সূত্র : তাপ, অভ্যন্তরীণ শক্তি ও কাজের মধ্যে সম্পর্ক

তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলতঃ শক্তির নিত্যতা সূত্রের বিশেষ রূপ। বিজ্ঞানী ক্লসিয়াস (Clausius) এই সূত্রকে সাধারণভাবে বর্ণনা করেন। বিজ্ঞানী ক্লসিয়াসের মতে, কোনো সিস্টেমে তাপ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলে বা অন্য কোনো শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলে, সিস্টেমের মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত বা একই থাকে। একে ক্লসিয়াসের মতবাদ বলে।  বিজ্ঞানী ক্লসিয়াস তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে নিম্নলিখিতভাবে … Read more

error: Content is protected !!