ব্যবসায় সহায়তা প্রয়োজন কেন?

ব্যবসায় স্থাপন ও সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা প্রয়োজন হয়। নতুন ব্যবসায় বা শিল্প স্থাপন একটি সৃজনশীল ও ঝুঁকিপূর্ণ কাজ। এজন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রয়োজন হয়। এক্ষেত্রে উদ্দীপনামূলক সহায়তা উদ্যোক্তাকে ব্যবসায় স্থাপনে অনুপ্রাণিত করে। সমর্থনমূলক সহায়তা ব্যবসায় বা শিল্প স্থাপনে সহায়তা করে। আবার, সংরক্ষণমূলক সহায়তা ব্যবসায় কাজ পরিচালনা এবং সম্প্রসারণের বাধা দূর করে। এভাবে বিভিন্ন সহায়তা … Read more

সমর্থনমূলক সহায়তার প্রয়োজন হয় কেন?

একজন উদ্যোক্তা ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর বাস্তবে তা গঠনের জন্য যে ধরনের সহায়তার প্রয়োজন হয়, তাকে সমর্থনমূলক সহায়তা বলে। ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করতে সমর্থনমূলক সহায়তার প্রয়োজন হয়। এ ধরনের সহায়তার মধ্যে আছে ব্যবসায় নিবন্ধন, মূলধন সহায়তা, যন্ত্রপাতি সংগ্রহ, কর অবকাশ প্রভৃতি। এসব সহায়তা পেলে উদ্যোক্তা তার ব্যবসায় স্থাপনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হন।

প্রকল্প নির্বাচনে উদ্যোক্তার নিয়ন্ত্রণ বহির্ভূত বিবেচ্য কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান উল্লেখ কর।

প্রকল্প নির্বাচনে উদ্যোক্তার নিয়ন্ত্রণ বহির্ভূত বিবেচ্য বিষয় হলো ম্যাক্রোস্কিনিং-এর উপাদানসমূহ। ম্যাক্রোস্কিনিং হলো এমন একটি পদ্ধতি, যাতে কতগুলো প্রভাবক বা উপাদানের ভিত্তিতে ব্যবসায়ের প্রকল্প নির্বাচন করা হয়। এর উপাদানগুলোর ওপর ব্যবসায়ের নিয়ন্ত্রণ থাকে না। এ উপাদানগুলো হলো-জনসংখ্যা, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ প্রভৃতি।

ভোক্তাদের মানসম্মত পণ্য সরবরাহ করা উচিত কেন?

ভোক্তাদের আস্থা ও সহযোগিতা অর্জনের জন্য মানসম্মত পণ্য সরবরাহ করা উচিত। ব্যবসায়ের সফলতা নির্ভর করে ভোক্তাদের আস্থা ও সহযোগিতার ওপর। এ সফলতা তখনই অর্জিত হবে যখন ভোক্তা তার কাঙ্খিত পণ্যটি ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করতে পারবে। নিয়মিত মানসম্মত পণ্য সরবরাহ করলে সহজে ভোক্তারা ব্যবসায়ী এবং সরবরাহকৃত পণ্যটির প্রতি আকৃষ্ট হবে। ফলে ক্রেতারা স্থায়ী ক্রেতায় পরিণত … Read more

যৌজনী বা যোজ্যতা (Valency)

বিভিন্ন মৌলের পরমাণুসমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বর্জন, গ্রহণ অথবা ভাগাভাগির মাধ্যমে অণু গঠন করে। অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। সাধারণত সব সময় হাইড্রোজেনের যোজনী এক (1) ধরা হয়। কোনো মৌলের একটি পরমাণু যতগুলো ঐ পরমাণু বা H পরমাণু … Read more

একজন সফল উদ্যোক্তা হিসেবে স্যামসন এইচ চৌধুরীর গুণাবলি ব্যাখ্যা কর।

যিনি উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেন, তিনি সফল উদ্যোক্তা। একজন সফল উদ্যোক্তা হিসেবে স্যামসন এইচ চৌধুরী ছিলেন কঠোর পরিশ্রমী, সৎ এবং সুশৃঙ্খল। তিনি ধৈর্য, অধ্যবসায় এবং সততাকে ব্যবসায়ের মূল পুঁজি হিসেবে বিবেচনা করেন। তিনি ছিলেন দূরদর্শী, ঝুঁকি গ্রহণকারী এবং আত্মপ্রত্যয়ী। তিনি একজন দৃঢ় এবং উদ্যমী উদ্যোক্তা।

স্যামসন এইচ চৌধুরী ফার্মেসীকেই কেন ব্যবসায় হিসেবে গ্রহণ করেন?

বাংলাদেশের শিল্প-বাণিজ্যের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম স্কয়ার গ্রুপ-এর চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী। স্যামসন এইচ চৌধুরী তাঁর পিতার পেশার কারণে ছোটবেলা থেকেই ঔষধ নিয়ে নাড়াচাড়া করতেন। এতে ছোটবেলা থেকে তাঁর ফার্মেসি ব্যবসায়ের প্রতি আগ্রহ তৈরি হয়। এসব বিষয় বিবেচনায় স্যামসন এইচ চৌধুরী ফার্মেসিকে ব্যবসায় হিসেবে গ্রহণ করেন।

বাণিজ্যিক ব্যাংক কীভাবে শিল্পোন্নয়নে সহায়তা করে?

বাণিজ্যিক ব্যাংক শিল্পক্ষেত্রে আর্থিক সহায়তা বা ঋণ দেওয়ার মাধ্যমে শিল্পোন্নয়নে সহায়তা করে। দেশের চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক) এবং বাংলাদেশ কৃষি ব্যাংক তাদের বিভিন্ন শাখার মাধ্যমে উদ্যোক্তাদের আর্থিক সেবা দিয়ে আসছে। এক্ষেত্রে ব্যবসায় বা প্রকল্পের ধরন অনুযায়ী ঋণসীমা সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ কোটি টাকা হয়ে থাকে। শিল্পোদ্যোক্তারা … Read more

error: Content is protected !!