বিএসটিআই-এর কাজগুলো কি কি?

বিএসটিআই হলো বাংলাদেশের পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা। এটি দেশের জনগণকে মানসম্মত পণ্য পেতে সহায়তা করে। এটি একটি সরকারি প্রতিষ্ঠান, যা শিল্প মন্ত্রণালয়ের অধীনে গঠিত ও পরিচালিত হয়। এর কাজগুলো হলো পণ্যের প্রতীক নিবন্ধন করা, পণ্যের মান পরীক্ষা করে সার্টিফিকেট দেওয়া, নিয়মিতভাবে মান রক্ষায় পণ্য যাচাই করা প্রভৃতি। এছাড়া পণ্যের মান বজায় না থাকলে আইন অনুযায়ী … Read more

বিশ্বের জনপ্রিয় বিমাটি ব্যাখ্যা কর।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিমা হলো জীবন বিমা। এ বিমায় বিমাকারী বিমা প্রিমিয়ামের বিনিময়ে বিমা গ্রহণকারী ব্যক্তিকে বা তার উত্তরাধিকারী ব্যক্তিকে নির্দিষ্ট সময় পরে বা বিমাগ্রহীতার মৃত্যুতে বিমাকৃত অর্থ দেয়। এ অর্থ বিমাগ্রহীতা বা তার পরিবার বিনিয়োগ হিসেবে কাজে লাগাতে পারে। তাই জীবন বিমা সবচেয়ে জনপ্রিয়।

আবিষ্কারককে তার স্বীকৃতিস্বরূপ কী দেওয়া হয়?

আবিষ্কারককে তার স্বীকৃতিস্বরূপ পেটেন্ট দেওয়া হয়। এটি এক ধরনের মেধাসম্পদ। এর মাধ্যমে একজন উদ্ভাবক বা আবিষ্কারককে তার কাজের স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা দেওয়া হয়। এটি সরকারের সাথে সম্পাদিত একটি চুক্তি। এ চুক্তির মাধ্যমে পাওয়া অধিকারই হলো পেটেন্ট।

নিবন্ধনপত্র কাকে বলে?

প্রয়োজনীয় দলিলাদি ও প্রমাণপত্র পরীক্ষা-নিরীক্ষা করে সন্তুষ্ট হলে নিবন্ধক যে পত্র ইস্যু করে সেটিই নিবন্ধনপত্র। কোম্পানির জন্মসনদ হলো নিবন্ধনপত্র। পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রবর্তনকালে কোম্পানির আইন অনুসারে নিবন্ধক বরাবর নির্দিষ্ট ফি দিয়ে নিবন্ধকের জন্য আবেদন করেন। নিবন্ধকের খাতায় কোম্পানির নাম লিপিবদ্ধ করার প্রমাণ হলো নিবন্ধনপত্র।

বিমা চুক্তির ধারণাটি ব্যাখ্যা কর।

বিমা হলো একটি ক্ষতি পূরণের চুক্তি। এ চুক্তির মাধ্যমে কোনো বিমাকারী বা কোম্পানি কর্তৃক নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো ব্যক্তি বা বিষয়সম্পত্তি সম্পর্কিত কোনো দুর্ঘটনাজনিত ক্ষতি বা ঘটনার বিপরীতে ক্ষতিপূরণ দেওয়া হয়। বিমা চুক্তিতে দুটি পক্ষ থাকে। একটি হলো বিমাকারী এবং অন্যটি হলো বিমাগ্রহীতা। এক্ষেত্রে বিমাকরী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি বহনের প্রতিশ্রুতি বিমাগ্রহীতাকে দিয়ে … Read more

কপিরাইট বলতে কি বোঝায়?

লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টকর্মের ওপর একটি নির্দিষ্ট সময়ের জন্য আইনগত অধিকার হলো কপিরাইট। এটি একটি আইনগত ধারণা। এর উদ্দেশ্য হলো সৃষ্টকর্ম নকল করা থেকে বিরত রেখে প্রকৃত লেখক, শিল্পী বা স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা। কপিরাইট আইন অনুযায়ী একজন উদ্ভবক তার সৃষ্টকর্মের ওপর পূর্ণ অধিকার লাভ করেন। এর ফলে অন্য কেউ এটি নকল করতে … Read more

সম আয়-ব্যয় বিশ্লেষণ কাকে বলে?

সম আয়-ব্যয় বিশ্লেষণ ব্যবসায়ের এমন একটি অবস্থা, যেখানে প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সমান হয়। এ বিশ্লেষণের মাধ্যমে জানা যায়, কী পরিমাণ পণ্য বিক্রি করলে ব্যবসায়ে লোকসান হবে না। এছাড়া এ বিন্দু বিশ্লেষণের মাধ্যমে পণ্যের মূল্য ও বিক্রয়ের পরিমাণ নির্ধারণ করা সহজ হয়। আবার, এর মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন ও মুনাফা বাড়ানোর কার্যক্রম নেওয়া যায়। তাই ব্যবসায়ে … Read more

সম্বন্ধ পদ কাকে বলে?

ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ না রেখে যে নাম পদ বাক্যস্থিত অন্য পদের সাথে সম্পর্কযুক্ত হয়, তাকে সম্বন্ধ বলে।যেমন- আসিয়ার ভাই বাড়ি যাবে। এখানে ‘আসিয়ার’ সঙ্গে ‘ভাই’-এর সম্পর্ক আছে, কিন্তু ‘যাবে’ ক্রিয়ার সাথে সম্বন্ধ নেই।জ্ঞাতব্যঃ ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের সম্বন্ধ পদকে কারক বলা হয় না। সম্বন্ধ পদের বিভক্তি ক) সম্বন্ধ পদের ‘র’ বা ‘এর’ বিভক্তি যুক্ত হয়ে থাকে। … Read more

error: Content is protected !!