শীতল পানির চেয়ে গরম পানির গতি দ্রুততর হয় কেন?

শীতল পানির চেয়ে গরম পানির গতি দ্রুততর হয়। এর কারণ তরলের প্রবাহগতি নির্ভর করে এর সান্দ্রতা ধর্মের উপর। যে তরলের সান্দ্রতা যত কম তার দ্রুতি তত বেশি। পানিকে উত্তপ্ত করা হলে এর সান্দ্রতা সহগ হ্রাস পায়, ফলে এর গতি দ্রুততর হয়।

একটি দোলক ঘড়ি শীতকালে দ্রুত এবং গ্রীষ্মকালে ধীরে চলে কেন?

আমরা জানি, সরল দোলকের সমীকরণ, T = 2π√(L÷g) দোলনকাল T এর কার্যকর দৈর্ঘ্য L এবং অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভর করে। L বৃদ্ধি পেলে T বৃদ্ধি পায় এবং L হ্রাস পেলে T হ্রাস পায়। দোলন ঘড়ি সাধারণ সময়ে প্রতি ঘণ্টায় 30টি দোলন দেয়। অর্থাৎ দোলনকাল T = 2s।  গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকায় L বাড়ে তাই … Read more

ইউরিয়া প্রস্তুত প্রণালী

ইউরিয়া মূল্যবান পদার্থ। কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণকে উচ্চ চাপে এবং 130°C-150°C তাপমাত্রায় উত্তপ্ত করলে প্রথমে অ্যামোনিয়া কার্বামেট (NH2COONH4) উৎপন্ন হয়। পরবর্তীতে অ্যামোনিয়াম কার্বামেট ভেঙে ইউরিয়া (NH2-CO-NH2) প্রস্তুত হয়। CO2 + 2NH3 → NH2COONH4 NH2COONH4 → NH2-CO-NH2 + H2O শিল্পক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে ইউরিয়ার ব্যাপক ব্যবহার রয়েছে। শিল্পক্ষেত্রে ইউরিয়া থেকে ম্যালামাইন পলিমার তৈরি করা হয়। কৃষিক্ষেত্রে ইউরিয়াকে সার হিসেবে ব্যবহার করা হয়। … Read more

অ্যামোনিয়াম সালফেট প্রস্তুতি

অ্যামোনিয়াম এবং সালফিউরিক এসিড বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট [(NH4)2SO4] এবং পানি উৎপন্ন হয়। 2NH3 + H2SO4 → (NH4)2SO4 + H2O কৃষিক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেট এর ব্যাপক ব্যবহার রয়েছে। অ্যামোনিয়াম সালফেট ক্ষারকের সাথে বিক্রিয়া করতে পারে কাজেই মাটিতে ক্ষারকের পরিমাণ বেড়ে গেলে অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করে ক্ষারকের পরিমাণ কমানো হয়। এটি উদ্ভিদের অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এ থেকে উদ্ভিদ নাইট্রোজেন … Read more

তাৎক্ষণিক ত্বরণ কাকে বলে?

কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি অভিকর্ষ বলের বিপরীত দিকে গতিশীল হয়। ফলে অভিকর্ষজ ত্বরণের কারণে এর বেগ কমতে থাকে। বস্তুটি খাড়া উপরের দিকে নিক্ষেপিত হলে প্রতি সেকেন্ডে এর বেগ 9.8 ms-1 করে কমতে থাকবে।

মোল (Mole)

মোল মোল হলো রাসায়নিক পদার্থের পরিমাপের একক। কোনো পদার্থ এর যে পরিমাণের মধ্যে 6.023×1023 টি পরমাণু, অণু বা আয়ন থাকে সেই পরিমাণকে ঐ পদার্থের মোল বলা হয়। যেমনঃ 12 গ্রাম C এর মধ্যে 6.023×1023 টি C পরমাণু থাকে। রাসায়নিক পদার্থের (পরমাণুর ক্ষেত্রে) পারমাণবিক ভর অথবা (অণুর ক্ষেত্রে) আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় … Read more

error: Content is protected !!