রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝো?

ভোটদান, নির্বাচিত হওয়া, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভ ইত্যাদি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা। এসব স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসনকাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝো?

যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপযুক্ত পারিশ্রমিক লাভ করাকে অর্থনৈতিক স্বাধীনতা বলা হয়। মূলত আর্থিক সুবিধাপ্রাপ্তির জন্য নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে। এই স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না। সমাজের অন্য শ্রেণির শোষণ থেকে মুক্ত থাকার জন্য অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন।

জাতীয় স্বাধীনতা বলতে কী বোঝো?

বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে মুক্ত। বাংলাদেশের এ অবস্থানকে জাতীয় স্বাধীনতা বা রাষ্ট্রীয় স্বাধীনতা বলে। এই স্বাধীনতার ফলে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের কর্তৃত্বমুক্ত থাকে। প্রত্যেক স্বাধীন রাষ্ট্র জাতীয় স্বাধীনতা ভোগ করে।

পাট চাষোপযোগী মাটির বৈশিষ্ট্য

১) ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ-নদীর পলিবাহিত উর্বর সমতল ভূমিতে পাট ভালো জন্মে। ২) নদীবাহিত গভীর পলিমাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী। ৩) দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতেও পাট ভালো জন্মে।

অ্যাসিড বৃষ্টি কাকে বলে? ক্ষতিকর দিকসমূহ

অ্যাসিড বা এসিড বৃষ্টি কাকে বলে? ভূ-পৃষ্ঠের বিভিন্ন উৎস থেকে বায়ুমণ্ডলে কার্বনডাই-অক্সাইড গ্যাস ও নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাস মুক্ত হয়। এসব গ্যাস বাতাসে উপস্থিত পানির সাথে বিক্রিয়ায় এসিড উৎপন্ন করে। উপযুক্ত এসিডগুলো বৃষ্টির পানির সাথে ভূ-পৃষ্ঠে পতিত হয়। একেই এসিড বৃষ্টি বলে।যে বৃষ্টির পানির pH মান 5.5 এর নিচে, সেটিই হলো এসিড বৃষ্টি। অ্যাসিড বা এসিড … Read more

পেট্রোলিয়াম কি?

পেট্রোলিয়াম হলো অশুদ্ধ খনিজ তেল। প্রাণীজ তেল ও চর্বি দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে থেকে উচ্চ চাপ ও তাপের প্রভাবে নানারূপ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এর সৃষ্টি হয়। এটি গাঢ় সবুজাভ বাদামী বর্ণের উচ্চ সান্দ্রতা বিশিষ্ট তরল।  এতে বিভিন্ন হাইড্রোকার্বন এবং কিছু পরিমাণে অক্সিজেন, নাইট্রোজেন ও সালফার যুক্ত জৈব যৌগ, যেমন পেট্রোল, কেরোসিন, ডিজেল ইত্যাদি বিভিন্ন … Read more

চূর্ণীকৃত কয়লা কাকে বলে?

অক্সিজেনের সঙ্গে সার্বিক সংস্পর্শের অভাবে কয়লা তথা যে কোন কঠিন জ্বালানীর দহনের গতি কম হয়। দহনের গতি বাড়ানোর জন্য কয়লাকে সূক্ষ্ম গুঁড়োয় পরিণত করা হয়, সূক্ষ্ম গুঁড়োয় পরিণত করলে কয়লার মুক্ত তলের পরিমাণ বেড়ে যায়, কয়লার গুঁড়ো সহজেই বাতাসের সংস্পর্শে আসে, কয়লাতে উপস্থিত উদ্বায়ী পদার্থগুলি দ্রুত নির্গত হয় এবং স্থিরীকৃত কার্বনের দহন দ্রুত হয়। এই … Read more

খাদ্য সংযোজনী কাকে বলে? ফুড অ্যাডিটিভ কাকে বলে?

পচনশীল খাদ্য সংরক্ষণের জন্য বিভিন্ন প্রিজারভেটিভ যোগ করা হয়। তবে এর বাইরে আবার কোন কোন খাদ্যের রং, গন্ধ ও স্বাদ উন্নত করার জন্য কিছু কিছু রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। এসব পদার্থেরই নাম ফুড অ্যাডিটিভ বা খাদ্য সংযোজনী। বিভিন্ন অতিরিক্ত রাসায়নিক দ্রব্য যোগ করে খাদ্যের স্বাদ, বর্ণ ও সৌন্দর্য বৃদ্ধি করা হয়। খাদ্য সংযোজনী যেমন অ্যান্টিঅক্সিডেন্ট … Read more

error: Content is protected !!