সম আয়-ব্যয় বিশ্লেষণ কাকে বলে?

সম আয়-ব্যয় বিশ্লেষণ ব্যবসায়ের এমন একটি অবস্থা, যেখানে প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সমান হয়। এ বিশ্লেষণের মাধ্যমে জানা যায়, কী পরিমাণ পণ্য বিক্রি করলে ব্যবসায়ে লোকসান হবে না। এছাড়া এ বিন্দু বিশ্লেষণের মাধ্যমে পণ্যের মূল্য ও বিক্রয়ের পরিমাণ নির্ধারণ করা সহজ হয়। আবার, এর মাধ্যমে পরিকল্পনা প্রণয়ন ও মুনাফা বাড়ানোর কার্যক্রম নেওয়া যায়। তাই ব্যবসায়ে … Read more

সম্বন্ধ পদ কাকে বলে?

ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ না রেখে যে নাম পদ বাক্যস্থিত অন্য পদের সাথে সম্পর্কযুক্ত হয়, তাকে সম্বন্ধ বলে।যেমন- আসিয়ার ভাই বাড়ি যাবে। এখানে ‘আসিয়ার’ সঙ্গে ‘ভাই’-এর সম্পর্ক আছে, কিন্তু ‘যাবে’ ক্রিয়ার সাথে সম্বন্ধ নেই।জ্ঞাতব্যঃ ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের সম্বন্ধ পদকে কারক বলা হয় না। সম্বন্ধ পদের বিভক্তি ক) সম্বন্ধ পদের ‘র’ বা ‘এর’ বিভক্তি যুক্ত হয়ে থাকে। … Read more

কোন বীমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়?

জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়। জীবন বিমায় মূলত মানুষের মৃত্যুজনিত ঝুঁকি বিমা করা হয়। কিন্তু মানুষের জীবন অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। এতে বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে বা ব্যক্তি অক্ষম হলে কত টাকা ক্ষতি হবে তা নিরূপণ করা যায় না। ফলে বিমা কোম্পানি চুক্তি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি বা নিশ্চয়তা দিয়ে … Read more

ফ্রানসাইজিং চুক্তির ধারা বিভিন্ন রকম হয় কেন?

কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে ফ্রানসাইজিং চুক্তি বলে।ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হলো ফ্রানসাইজিং চুক্তি। এটি ফ্রানসাইজিং ও ফ্রানসাইজারের মধ্যে স্বাক্ষরিত হয়। পুঁজির পরিমাণ, প্রশিক্ষণের ব্যবস্থা, ব্যবস্থাপনায় সাহায্য, এলাকার ধরণ প্রভৃতি কারণে এ চুক্তির ধারা বিভিন্ন রকম হয়। কারণ বিশ্বের সব দেশে উক্ত বিষয়গুলোর ভিন্নতা আছে। উভয় … Read more

পেটেন্ট প্রয়োজন কেন?

নতুন কোনো উদ্ভাবিত জিনিস, বিষয় বা পদ্ধতি নির্দিষ্ট সময়ের জন্য আবিষ্কারককে ব্যবহার, বিক্রি বা উন্নয়ন করার ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদনকৃত একচ্ছত্র অধিকার হলো পেটেন্ট।আবিষ্কারককে নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা দেওয়া হয়। এ সময়ের মধ্যে কেউ এটি তৈরি, ব্যবহার বা বিক্রি করতে পারে না। পেটেন্ট অসাধু ব্যবসায়ী কর্তৃক বিধি লঙ্ঘন করে বাজারে নকল পণ্য বিক্রি রোধ … Read more

বিমা একটি ব্যবসায় উক্তিটি ব্যাখ্যা কর।

বিমা হলো বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তি, যেখানে বিমাকারী বিমাগ্রহীতাকে প্রিমিয়ামের বিনিময়ে নির্দিষ্ট ঝুঁকিতে ক্ষতিপূরণ দিতে সম্মত হয়। এক্ষেত্রে বিমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান ঝুঁকি নেওয়ার বিনিময়ে বিমাগ্রহীতার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে থাকে। এ অর্থ অন্য কোনো ব্যবসায়ে বিমাকারী প্রতিষ্ঠান বিনিয়োগ করে। আর সম্ভাব্য ঝুঁকি কমিয়ে মুনাফা অর্জন থাকে এ বিনিয়োগের উদ্দেশ্যে। এ … Read more

ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সময়সীমা ব্যাখ্যা কর।

ব্যবসায়ের আইনগত দিকের মধ্যে উল্লেখযোগ্য একটি দিক হলো পণ্য প্রতীক বা ট্রেডমার্ক। এটি পণ্যের স্বাতন্ত্র্য নির্দেশ করে। সাধারণত ট্রেডমার্কের মেয়াদ হলো ৭ বছর। তবে কোনো মালিক যদি ঐ ৭ বছরের মধ্যে প্রতীক নবায়নের জন্য আবেদন করে তবে পরবর্তী ১০ বছরের জন্য নবায়ন হয়।আবার অনির্দিষ্টকালের জন্য বারবার নবায়ন করে ট্রেডমার্ক ব্যবহারের অধিকার সংরক্ষণ করা যায়। এতে … Read more

ব্যবসায়ের ঝুঁকিগত বাধা মোকাবিলার উপায় ব্যাখ্যা কর।

ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করার উপায় হলো বিমা। বিমা চুক্তির মাধ্যমে বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে চুক্তিপত্রে উল্লিখিত নির্দিষ্ট ঝুঁকির বিপরীত বিমাগ্রহীতাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। ফলে ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর হয়। এছাড়া ব্যবসায় নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হতে পারে।

error: Content is protected !!