প্লাজমা মেমব্রেনের কাজ কি?

প্লাজমা মেমব্রেন এর কাজ নিম্নরূপ – ১) কোষকে নির্দিষ্ট আকার প্রদান করে। ২) কোষ এর অভ্যন্তরীণ সকল বস্তুকে ঘিরে রাখে। ৩) বাইরের প্রতিকুল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। ৪) কোষের বাইরে এবং ভিতরে পদার্থের স্থানান্তর নিয়ন্ত্রণ ও সমন্বয় করে। ৫) বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে।

উদ্দীপক কাকে বলে? What is Stimulus?

যা দেহে উদ্দীপনা ঘটাতে সমর্থ তাকেই উদ্দীপক বলে। উদ্দীপক সংবেদনের মূল কারণ। বহির্জগতের কোন বস্তু উদ্দীপক হতে পারে বা দেহের অভ্যন্তরস্থ কোন পরিবর্তনও উদ্দীপকের কাজ করতে পারে। বহির্জগতের কোন বস্তু ইন্দ্রিয়ের ওপর ক্রিয়া করে ইন্দ্রিয়কে উদ্দীপিত করলে এবং সেই উদ্দীপনা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে বাহিত হলে সংবেদন সৃষ্ট হয়। যেমন – বায়ু তরঙ্গ কর্ণকে উদ্দীপিত … Read more

সংবেদন কাকে বলে?

সংবেদন হলো উদ্দীপনার প্রাথমিক চেতনা বা বোধ। বইরের জগতের কোন উদ্দীপনার সঙ্গে যখন ইন্দ্রিয়ের সংস্পর্শ ঘটে এবং ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত অন্তর্মুখী স্নায়ুর বহিঃপ্রাপ্ত উদ্দীপিত হয় এবং সেই উদ্দীপনা ঐ স্নায়ুর মাধ্যমে যখন মস্তিষ্কে পৌঁছায় তখন ঐ উদ্দীপক সম্বন্ধে যে প্রাথমিক চেতনা বা বোধের সঞ্চার হয় তাকেই সংবেদন বলে। মনোবিদ সালি সংবেদনের সংজ্ঞা দিতে দিয়ে বলেছেন … Read more

বুদ্ধির সংজ্ঞা কয় প্রকার ও কি কি?

মনোবিজ্ঞানীগণ বুদ্ধিকে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করে এক একটি দিকের উপর তাঁদের সংজ্ঞায় গুরুত্ব আরোপ করেছেন। তাঁদের এই গুরুত্বের দিক বিচার করে মনোবিজ্ঞানী পিন্টনার বুদ্ধির সংজ্ঞাগুলিকে চারটি শ্রেণিতে ভাগ করেছেন। যেমন – ১) জৈবিক সংজ্ঞা, ২) শিক্ষামূলক সংজ্ঞা, ৩) মানসিক ক্ষমতা সংক্রান্ত সংজ্ঞা এবং  ৪) পরীক্ষানির্ভর সংজ্ঞা।

বুদ্ধির কার্যকরী সংজ্ঞা লেখো।

বুদ্ধি হল সেই ক্ষমতা যা বিভিন্ন প্রকৃতির কাজ, যেমন – কঠিন, জটিল, বিমূর্ত, আর্থিকসাশ্রয়কারী দ্বারা উদ্দেশ্যমূলক, মৌলিক ও প্রয়োজনীয় মনোযোগ এবং প্রাক্ষোভিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

যৌজ্যতা ইলেকট্রন

কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রনসমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলা হয়।যেমনঃ পটাশিয়াম ও অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যথাক্রমে 1টি ও 6টি করে ইলেকট্রন বিদ্যমান। সুতরাং K এর যোজ্যতা ইলেকট্রন 1টি এবং অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টি। নিচের তালিকায় কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস হতে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা দেখানো হলোঃ … Read more

ধাতব বন্ধন (Metallic Bonds)

একটি ধাতু অপর একটি অধাতুর মধ্যে আয়নিক বন্ধন এবং দুটি অধাতব পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। কিন্তু দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটাকে ধাতব বন্ধন বলে। অর্থাৎ এক খণ্ড ধাতুর মধ্যে পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকেই ধাতব বন্ধন বলে। ধাতব বন্ধন কীভাবে তৈরি হয়? প্রত্যেক ধাতব পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ … Read more

কোন বস্তুর বিভব শক্তি 1176 J বলতে কি বোঝায়?

ভূপৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় কোন বস্তুর বিভব শক্তি 1176 J বলতে বোঝায়, ভূপৃষ্ঠ হতে বস্তুটিকে এর অভিকর্ষের বিরুদ্ধে বলপ্রয়োগ করে উক্ত উচ্চতায় তুলতে 1176 J পরিমান কাজ করতে হয়েছে এবং উক্ত কাজ এখন এরমধ্যে বিভব শক্তি রূপে সঞ্চিত রয়েছে। ফলে বস্তুটিকে মুক্তভাবে পড়তে দিলে মাটিতে নেমে আসা পর্যন্ত এটি 1176 J পরিমাণ কাজ করতে পারবে … Read more

error: Content is protected !!