পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কাকে বলে?

পারিবারিক মজুদ ব্যবস্থাপনা হল একটি পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোকে কার্যকরভাবে পরিকল্পনা করে সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহার করার প্রক্রিয়া। এটি কেবল খাবারই নয়, বরং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন স্বাস্থ্যসামগ্রী, পরিচ্ছদ সামগ্রী ইত্যাদিকেও অন্তর্ভুক্ত করে। এই ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সবকিছু সহজলভ্য রাখা, অপচয় রোধ করা এবং অর্থ সঞ্চয় করা। এই ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিবার … Read more

মদিনা সনদ কি?

পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান হলো মদিনা সনদ। রাসুল (স.)-এর হিজরতের পর তিনি মদিনায় ধর্ম, বর্ণ ও গোত্রীয় বিভেদ নিরসন করে পারস্পরিক শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কতিপয় নীতিমালা তৈরি করেন, যা মদিনা সনদ নামে পরিচিত।

ফটোলাইসিস কাকে বলে?

সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে। ফটোলাইসিস হলো একটি রাসায়নিক প্রক্রিয়া যেখানে আলোক শক্তির সাহায্যে কোনো একটি যৌগ ভেঙে যায়। সহজ কথায়, আলোক শক্তি যখন কোনো পদার্থের উপর আপতিত হয়, তখন সেই পদার্থের রাসায়নিক বন্ধন ভেঙে গিয়ে নতুন পদার্থ তৈরি হয়। এই প্রক্রিয়াটি প্রকৃতিতে খুবই … Read more

তাওহিদের গুরুত্ব ব্যাখ্যা কর।

তাওহিদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাওহিদে বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইমান তথা ইসলামে প্রবেশ করে। মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য দুনিয়াতে যত নবি-রাসুল এসেছেন তাঁরা সবাই মানুষকে তাওহিদের দিকে আহ্বান করেছেন। তাওহিদের ওপর অভিন্ন বিশ্বাস ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্যের বোধ এনে দেয়। এভাবে তাওহিদে বিশ্বাস মানুষকে ইহকালীন ও পরকালীন জীবনে সুখ-শান্তি ও … Read more

ক্লোরোসিস কাকে বলে? ক্লোরোসিস কি? ক্লোরোসিসের কারণ | ক্লোরোসিসের চিকিৎসা

উদ্ভিদে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, লৌহ ইত্যাদি পুষ্টি উপাদানের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ফলে উদ্ভিদের পাতাগুলো হলুদ হয়ে যায়। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকেই ক্লোরোসিস বলা হয়। উদ্ভিদবিজ্ঞানে, ক্লোরোসিস এমন একটি অবস্থা যখন পাতায় অপর্যাপ্ত ক্লোরোফিল তৈরি হয়। যেহেতু ক্লোরোফিল পাতার সবুজ রঙের জন্য দায়ী, তাই ক্লোরোটিক পাতা ফ্যাকাশে, হলুদ বা হলদে-সাদা। আক্রান্ত গাছের সালোকসংশ্লেষনের … Read more

ওহি শব্দের অর্থ কি? ওহি কাকে বলে?

ওহি শব্দের অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা ইত্যাদি। ওহি বলতে আল্লাহর পক্ষ থেকে নবি-রাসুলগণের কাছে পাঠানো বার্তাকে বোঝায়। ওহি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন বার্তা ইত্যাদি। সাধারণত কোনো ব্যক্তির কাছে গোপনে পাঠানো সংবাদকে ওহি বলা হয়। ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে নবি-রাসুলগণের কাছে প্রেরিত সংবাদ বা বাণীকে ওহি বলা হয়।

নিষ্ক্রিয় পরিশোষণ কাকে বলে?

উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে। নিষ্ক্রিয় পরিশোষণ বলতে খনিজ লবণ শোষণের সেই প্রক্রিয়া বোঝানো হয় যাতে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। নিষ্ক্রিয় পরিশোষণ উদ্ভিদের মূলরোম ইমবাইবিশন ও অভিস্রবণ প্রক্রিয়া অনুসরণ করে। এসব প্রক্রিয়া উদ্ভিদে স্বতঃস্ফূর্তভাবে ঘটে, কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না।

বার্ষিক গতি কি?

পৃথিবী আপন কক্ষপথে ২৪ ঘণ্টায় একবার আবর্তনের সাথে সাথে একটি নির্দিষ্ট পথে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে সূর্যকে একবার পরিক্রমণ করে। পশ্চিম থেকে পূর্বদিকে পৃথিবীর এ পরিক্রমণকে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলে।

error: Content is protected !!