বিবর্তন কী?

যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত পরিবেশে জীবের টিকে থাকার জন্য টেকসই অভিযোজন প্রক্রিয়াই হলো বিবর্তন।

উৎপাদক কী?

বাস্তুতন্ত্রে যে সকল উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সে সকল উদ্ভিদই হলো উৎপাদক।

টিস্যু কি?

একই উৎস হতে উৎপন্ন এবং একই গঠন বিশিষ্ট একগুচ্ছ কোষ যদি একই ধরণের কর্মে নিয়োজিত থাকে, তবে ঐ কোষগুলোকে বলা হয় টিস্যু বা কলা।

error: Content is protected !!