কিলোওয়াট ঘণ্টা কি?

1 kWh ক্ষমতাসম্পন্ন কোনো যন্ত্র এক ঘণ্টায় যে কাজ সম্পন্ন করে তাকে 1 kWh বা এক কিলোওয়াট ঘণ্টা বলে। সাধারণত বিদ্যুৎ শক্তির হিসাব-নিকাশের সময় কিলোওয়াট ঘণ্টা (kWh) এককটি ব্যবহার করা হয়।  এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘণ্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে এক কিলোওয়াট ঘণ্টা বলে।1 kWh = 3.6×106 J

নাস্তিক কাকে বলে?

যে ব্যক্তি সৃষ্টি কর্তার অস্তিত্বে বিশ্বাস করে না, তাকেই নাস্তিক বলে। তিনি সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করেন এবং প্রাকৃতিক উপায়ে সবকিছুর ব্যাখ্যা দেন। সাধারণভাবে নাস্তিকদের ধর্মহীন বলে বিবেচনা করা যায়। অর্থাৎ তারা কোনো ধর্মকেই বিশ্বাস করেন না। সকল নাস্তিকদের মধ্যে মিল হলো তারা সবাই সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করেন।

পারদকে তাপমাত্রিক পদার্থ বলা হয় কেন?

তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে পদার্থের বিশেষ বিশেষ ধর্মকে কাজে লাগানো হয়। তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লব্ধ করে সহজে তাপমাত্রা নিরূপন করা যায়। এই ধর্মকে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলে। পারদকে তাপমাত্রিক পদার্থ বলা হয়। এর কারণ হলো যে, তাপ দিলে পারদ প্রসারিত হয়। তাপমাত্রার পরিবর্তনের সাথে পারদের উচ্চতা পরিবর্তন … Read more

তাপমাত্রা কাকে বলে?

তাপমাত্রা পরিমাপের স্কেল তাপমাত্রার তিনটি স্কেল ব্যবহার হয়ে থাকে। সবচেয়ে বেশি ব্যবহার হয় সেলসিয়াস স্কেল। কিন্তু অনেকসময় ফারেনহাইট স্কেলও ব্যবহৃত হয়। আর পদার্থবিজ্ঞান ও রসায়নে বেশি ব্যবহৃত হয় কেলভিন স্কেল।

তরঙ্গ কি?

যে পর্যাবৃত্ত আল্দোলন কোনো মাধ্যমের এক স্থান থেকে অন্যস্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে।

স্ফুটনাংক কাকে বলে?

স্বাভাবিক চাপে (1 atm) যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় সেই তাপমাত্রাকে সেই পদার্থের স্ফুটনাংক বলে।

error: Content is protected !!