নিউক্লিয় ফিশন কী?
যে প্রক্রিয়ায় একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস বিশ্লিষ্ট হয়ে প্রায় সমান ভরের দুইটি নিউক্লিয়াস তৈরি করে এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে ফিশন বা নিউক্লিয়ার বিভাজন বলে।
যে প্রক্রিয়ায় একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস বিশ্লিষ্ট হয়ে প্রায় সমান ভরের দুইটি নিউক্লিয়াস তৈরি করে এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে ফিশন বা নিউক্লিয়ার বিভাজন বলে।
একাধিক হালকা পরমাণুর নিউক্লিয়াসের যে সংযোগের ফলে প্রচণ্ড নিউক্লিয় শক্তি উৎপন্ন হয় তাকে নিউক্লিয় ফিউশন বলে।
বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে খুব সামান্য পরিমাণে ত্রি বা পঞ্চযোজী মৌলের মিশ্রণকে ডোপিং বলে। বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধির জন্য ডোপিং করা হয়।
ডায়োডের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহ এর বায়াস বিভবের সমানুপাতিক নয়। তাই এর রোধের মান নির্দিষ্ট নয়। একটি নির্দিষ্ট বায়াস বিভবে এর মানের ক্ষুদ্র পরিবর্তন ও আনুষঙ্গিক প্রবাহের মানের পরিবর্তনের অনুপাতকে ঐ নির্দিষ্ট বায়াস বিভবে ডায়োডের গতীয় রোধ বলে।
ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক বিন্যাসে VCE ধ্রব থাকা অবস্থায় সংগ্রাহক প্রবাহের পরিবর্তন ও পীঠ প্রবাহের পরিবর্তনের অনুপাতকে প্রবাহ লাভ বলে।
p-n জাংশনের দুই প্রান্তে দুটি তার সংযোগ দিলে এটাকে জাংশন ডায়োড বলে।
একটি p-টাইপ ও একটি n-টাইপ অর্ধপরিবাহী পরস্পরের সাথে যুক্ত করা হলে সৃষ্ট এ ডিভাইস বা কৌশলটিকে অর্ধপরিবাহী ডায়োড বলে।
বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে যদি সামান্য পরিমাণ অপদ্রব্য মিশিয়ে তার তড়িৎ পরিবাহীতা বৃদ্ধি করা হয় তবে তাকে ডোপিং বলে। তখন ঐ কেলাসকে বলা হয় বহির্জাত বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর।