সামাজিক উপন্যাস কি?

সামাজিক উপন্যাস হচ্ছে উপন্যাসের একটি বিশেষ শ্রেণী, যেখানে সামাজিক বিষয়, রীতি-নীতি, ব্যক্তি মানুষের দ্বন্দ্ব, আশা-আকাঙ্ক্ষার প্রধান্য থাকে। বঙ্কিমচন্দ্রের ‘কৃষ্ণকান্তের উইল’, রবীন্দ্রনাথের ‘চোখের বালি’, শরৎচন্দ্রের ‘গৃহদাহ’, নজিবর রহমানের ‘আনোয়ারা’, কাজী ইমদাদুল হকের ‘আবদুল্লাহ’, সৈয়দ ওয়ালীউল্লাহ্ ‘লালসালু’ প্রভৃতি সামাজিক উপন্যাসের উদাহরণ।

সুইচ কি?

সুইচ হলো এমন এক ধরনের যন্ত্র বা ডিভাইস যা তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ চালু কিংবা বন্ধ করতে পারে। ট্রানজিস্টর ব্যবহার করে বিভিন্ন রকম সুইচ তৈরি করা হয়। যেমন– যান্ত্রিক সুইচ, রিলে, ইলেকট্রনিক সুইচ ইত্যাদি।

রেডিও আইসোটোপ কী?

কোনো কোনো পদার্থের স্বাভাবিক পরমাণু তেজষ্ক্রিয় না হলে এদের আইসোটোপসমূহ তেজষ্ক্রিয় পদার্থরূপে আচরণ করতে পারে। এ সকল আইসোটোপকে রেডিও আইসোটোপ বলে। যেমন- ফরফরাস-32 ।

গড় আয়ুষ্কাল কাকে বলে?

কোনো নমুনায় প্রত্যেকটি পরমাণুর পৃথক পৃথক আয়ুর যোগফলকে পরমাণুর প্রাথমিক সংখ্যা দ্বারা ভাগ করলে ঐ তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু পাওয়া যাবে।

চৌম্বক ক্রিয়া কি?

কোন পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ঐ তারের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এ ঘটনাকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। ১৮১৯ খ্রিস্টাব্দে ক্রিশ্চিয়ান ওয়েরস্টেড (Hans Christian Oerested) তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন।

error: Content is protected !!