ক্লিনিং মিক্শ্চার কি?
ক্রোমিক এসিড ( K2Cr2O7 + গাঢ় H2SO4) কে ক্লিনিং মিক্শ্চার বলা হয়।
ক্রোমিক এসিড ( K2Cr2O7 + গাঢ় H2SO4) কে ক্লিনিং মিক্শ্চার বলা হয়।
পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক রিয়েজেন্ট বা বিকারক সংরক্ষণে ব্যবহৃত কাচের বোতলকে বিকারক বোতল বলে।
রাসায়নিক বিশ্লেষণের ক্ষেত্রে জ্ঞাত ঘনমাত্রার দ্রবণ তৈরিতে ব্যবহৃত পরিমাপক কাচ যন্ত্রকে আয়তনমিতিক ফ্লাস্ক বলে।
নিক্তির বীমের দৈর্ঘ্যের ওপর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডারের ওজনের পার্থক্যকে রাইডার ধ্রুবক বলে।
পরীক্ষাগারে বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকে চোখকে রক্ষার জন্য প্লাস্টিকের তৈরি চশমা ব্যবহৃত হয় যা সমস্ত চোখকে ঢেকে রাখে, একে নিরাপদ গ্লাস বলে।
লিবিগ শীতক এক ধরনের কাচযন্ত্র যার মধ্যে প্রবেশকৃত নলের উপর ঠান্ডা পানি চালনা করে নলটির মধ্য দিয়ে গমনকারী বাষ্পকে ঘনীভূত করে তারলে পরিণত করা হয়।
ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার বলতে বুঝায় যে, ল্যাবরেটরিতে প্রবেশের পূর্বে সতর্ক থাকা, ক্ষতিকরদিক, ব্যবহারের কৌশল, দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসাবিধি, ফাস্ট এইড বক্সের ব্যবহার, কেমিক্যালসের পরিমিত ব্যবহার ও নিরাপদ সংরক্ষণ।
চোঙ্গাকৃতির এক মুখ বন্ধ ও অন্য মুখ খোলা মিলিলিটারে দাগাঙ্কিত মোটা কাচনল যার সাহায্যে ল্যাবরেটরিতে তরল পরিমাপ করা হয় তাকে পরিমাপক ফ্লাস্ক বলে।