কার্শফের প্রথম সূত্রটি কি?
তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য। অর্থাৎ যেকোনো সংযোগ বিন্দুতে ∑i=0 ।
তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য। অর্থাৎ যেকোনো সংযোগ বিন্দুতে ∑i=0 ।
প্রতি ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য একক রোধ সম্পন্ন কোনো পরিবাহীর রোধের যে পরিবর্তন হয় তাকে উক্ত পরিবাহীর রোধের তাপমাত্রা গুণাঙ্ক বলে।
কোনো বদ্ধ তড়িৎ বর্তনী পরিক্রমণকালে যে সব বিভব পরিবর্তনের সম্মুখীন হতে হয় তাদের বীজগাণিতিক যোগফল শূন্য।
আধান নিরবচ্ছিন্ন নয়, বরং একটি ন্যূনতম মানের পূর্ণ সংখ্যার গুণিতক। এ ন্যূনতম চার্জ হচ্ছে একটি ইলেকট্রন বা একটি প্রোটনের চার্জ এবং এর মান 1.6×10-19 কুলম্ব। এটিই হলো আধানের কোয়ান্টায়ন।
নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ চলে তা ঐ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থেক্যের সমানুপাতিক।
বিদ্যুৎ প্রবাহের সময় যে বেগে ইলেকট্রন নিম্ন হতে উচ্চ বিভবের দিকে গমন করে তাকে ইলেকট্রনের তাড়ন বেগ বলে।
যেকোনো ব্যবস্থায় প্রত্যাবর্তীয়ভাবে অন্য যেকোনো রূপের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িচ্চালক বলের উৎস বলা হয়।
তড়িৎ পরিবাহীতার একক mho বা siemens.