পাস্তুরাইজেশন কি?

এনজাইম ও ক্ষতিকারক অণুজীবকে ধ্বংস করার জন্য ক্রীমকে 95°C বা আরও বেশি তাপমাত্রায় উত্তপ্ত করার প্র্রক্রিয়াকে পাস্তুরাইজেশন বলে।

ক্যালাস কি?

টিস্যু কালচার এর সময় আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে যে অবয়বহীন টিস্যুমন্ডে পরিণত হয় তাই ক্যালাস।

জীব প্রযুক্তি কি?

যে প্রযুক্তি প্রয়োগে কোনো জীবকোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জীব এর উদ্ভাবন বা উক্ত জীব থেকে প্রক্রিয়াজাত দ্রব্য প্রস্তুত করা হয় তাকে জীব প্রযুক্তি বলে।

কারবিটল কি?

ভ্যানিসিং ক্রীম এ গ্লিসারিন এর তেল চটচটে ভাব দূরীকরণে 2-ইথক্সিইথক্সি ইথানল বা কারবিটল (C6H14O3) ব্যবহৃত হয়।

error: Content is protected !!