প্রবাহ লাভ কাকে বলে?

ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক বিন্যাসে  VCE  ধ্রব থাকা অবস্থায় সংগ্রাহক প্রবাহের পরিবর্তন ও পীঠ প্রবাহের পরিবর্তনের অনুপাতকে প্রবাহ লাভ বলে।

এক্সট্রিনসিক অর্ধপরিবাহী কাকে বলে?

বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে যদি সামান্য পরিমাণ অপদ্রব্য মিশিয়ে তার তড়িৎ পরিবাহীতা বৃদ্ধি করা হয় তবে তাকে ডোপিং বলে। তখন ঐ কেলাসকে বলা হয় বহির্জাত বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর।

ডায়োড কী?

একই পদার্থের একটি p-টাইপ ও একটি n-টাইপ অর্ধপরিবাহীকে বিশেষ পদ্ধতিতে পরস্পরের সাথে জোড়া লাগালে যে যুগ্মের সৃষ্টি হয় তাকে p-n জাংশন ডায়োড বলে।

সংখ্যাগুরু বাহক কী?

কোনো অর্ধপরিবাহকে হোল ও মুক্ত ইলেকট্রনের মধ্যে যেটি বেশি পরিমাণে থাকে  এবং ফলশ্রুতিতে বেশি তড়িৎ পরিবহন করে সেটিকে সংখ্যাগুরু বাহক বলে।

error: Content is protected !!