প্যারাচৌম্বক পদার্থ কি?

যে সব পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধে দুর্বল চুম্বকত্ব আবিষ্ট হয় এবং আবিষ্ট চুম্বকায়নের অভিমুখ আবেশী ক্ষেত্রের বরাবর হয়, তাদেরকে প্যারাচৌম্বক পদার্থ বলে।

চৌম্বক প্রবেশ্যতা কাকে বলে?

পদার্থের যে বিশেষ গুণের জন্য এক পদার্থ অপেক্ষা অন্য পদার্থের ভেতর দিয়ে চৌম্বক বলরেখা সহজে যেতে পারে তাকে চৌম্বক প্রবেশ্যতা বলে।

লেঞ্জের সূত্র

যেকোনো তাড়িতচুম্বকীয় আবেশের বেলায় আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যেন, যে কারণ বা পরিবর্তনের ফলে প্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট প্রবাহ সর্বদা সেই কারণকে বা পরিবর্তনকে বাধা দেয়।

তড়িৎ চুম্বকীয় আবেশ কাকে বলে?

পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্স তথা ক্ষেত্র দ্বারা বন্ধ কুণ্ডলীতে তড়িচ্চালক বল তথা তড়িৎ প্রবাহের উৎপত্তির ঘটনাকে তড়িচুম্বকীয় আবেশ বলে।

error: Content is protected !!