দ্বিমেরু চৌম্বক ভ্রামক কাকে বলে?
কোনো স্থায়ী চুম্বকের টর্ক বা ভ্রামক থাকবে যখন এর অক্ষ চৌম্বক ক্ষেত্রের সাথে একটি কোণে অবস্থান করে। এই ভ্রামককে দ্বিমেরু চৌম্বক ভ্রামক বলে।
কোনো স্থায়ী চুম্বকের টর্ক বা ভ্রামক থাকবে যখন এর অক্ষ চৌম্বক ক্ষেত্রের সাথে একটি কোণে অবস্থান করে। এই ভ্রামককে দ্বিমেরু চৌম্বক ভ্রামক বলে।
কোনো স্থানে ভূ চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যে: মান ও দিক সঠিকভাবে যেসব রাশির সাহায্যে নির্ণয় করা যায় তাদেরকে ভূ চৌম্বকত্বের উপাদান বলে।
পৃথিবী একটি চুম্বক। এর দুটি মেরু আছে। এগুলো হলো ভূ চৌম্বক মেরু।
চুম্বক তার বলের প্রভাব সরিয়ে নেওয়ার পর যে ধর্মের জন্য চৌম্বক পদার্থ এর মধ্যে কিছু পরিমাণ চুম্বকত্ব ধরে রাখতে পারে তাকে ঐ পদার্থের চৌম্বক ধারকতা বলে।
ফলক বা পাত আকৃতির পরিবাহীর মধ্যে দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হলে এবং বেধ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র, বিরাজ করলে, এর প্রস্থ বরাবর দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় তাকে হল বিভব পার্থক্য বলে।
একটি চুম্বক বা চৌম্বক দ্বিপোলের যেকোনো একটি মেরুশক্তির মান মরুশক্তির মান ও চৌম্বক দৈর্ঘ্যের গুণফলকে ঐ চুম্বক বা চৌম্বক দ্বিপোলের ভ্রামক বলে।
কিছু চৌম্বক পদার্থ আছে যাদেরকে চৌম্বক ক্ষেত্রে আনলে তা চুম্বকে পরিণত হয় আবার চৌম্বক ক্ষেত্র অপসারণ করলে চৌম্বক ধর্ম বিলুপ্ত হয় এই ধরনের চুম্বকই অস্থায়ী চুম্বক।যেমন- বৈদ্যুতিক কলিংবেল তৈরি করতে অস্থায়ী চুম্বকের প্রয়োজন হয়। ক্রেন তৈরিতে, ট্রান্সফর্মারের কোর, টেলিফোনের ডায়াগ্রাম, জেনারেটর এবং মোটরের আর্মেচারেও এদের ব্যবহার করা হয়।
কোনো চৌম্বক ক্ষেত্রে একটি একক মানের আধান চৌম্বক ক্ষেত্রের লম্বদিকে একক বেগে গতিশীল থাকলে যে বল অনুভব করে তাই চৌম্বক প্রাবল্য।