টেসলা কাকে বলে?
চৌম্বক ক্ষেত্রের কোনো অবস্থানে একক বেগে কোনো একক চার্জের ধনাত্মক কণা চৌম্বক ক্ষেত্রের (B) লম্বদিকে গতিশীল হওয়ায় ঐ কণাটি যদি একক মানের চৌম্বক বল অনুভব করে, তাহলে ঐ অবস্থানের চৌম্বক ক্ষেত্রের মানকে টেসলা বলে।
চৌম্বক ক্ষেত্রের কোনো অবস্থানে একক বেগে কোনো একক চার্জের ধনাত্মক কণা চৌম্বক ক্ষেত্রের (B) লম্বদিকে গতিশীল হওয়ায় ঐ কণাটি যদি একক মানের চৌম্বক বল অনুভব করে, তাহলে ঐ অবস্থানের চৌম্বক ক্ষেত্রের মানকে টেসলা বলে।
চৌম্বক ক্ষেত্রে একটি গতিশীল চার্জ যে লব্ধি বল অনুভব করে তাকে লরেন্টজ বল বলে।
চৌম্বক ক্ষেত্রে স্থাপিত কোনো চৌম্বক পদার্থের চুম্বকন মাত্রা এবং আবেগ সৃষ্টিকারী চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের অনুপাতকে ঐ চৌম্বক পদার্থের চৌম্বক গ্রহিতা বলা হয়।
কোনো তলের ক্ষেত্রফল এবং ঐ তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে ঐ তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বলে। একে φ দ্বারা প্রকাশ করা হয়।
কোনো পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। একে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে।
বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে প্রয়োগে কোনো চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে বাহ্যিক ক্ষেত্রটি অপসারণ করলেও চুম্বকটি সম্পূর্ণরূপে বিচুম্বকিত হয় না, অর্থাৎ বিচুম্বকায়িত হতে শৈথিল্য দেখায়। এ ঘটনাকে হিসটেরেসিস বলে।
ভূ-পৃষ্ঠের একটি নির্দিষ্ট অঞ্চলে হঠাৎ কোনো পরিবর্তনের ফলে ভূ-চুম্বকত্বের উপাদানসমূহের পরিবর্তন লাভ করা যায় একে চৌম্বক ঝড় বলে।
কক্ষ তাপমাত্রায় যে পদার্থের ফেরোচৌম্বক ধর্ম দীর্ঘস্থায়ী হয় উক্ত পদার্থের চুম্বককে স্থায়ী চুম্বক বলে।অথবা,কোনো ফেরোচৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করার পর চুম্বকায়ন শক্তি অপসারণ করলেও যদি চুম্বকত্ব দীর্ঘস্থায়ী হয় তবে ঐ চুম্বককে স্থায়ী চুম্বক বলে। ব্যবহারঃযে সকল যন্ত্রে শক্তিশালী চুম্বকের প্রয়োজন হয়, ব্যবহারকালে যাতে চুম্বকত্বের পরিবর্তন না ঘটে, সেই সকল যন্ত্রে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। … Read more