এক টেসলা কী?
কোনো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে এক কুলম্ব ধনাত্মক চার্জ প্রতি সেকেন্ডে এক মিটার বেগে গতিশীল হলে যদি এর ওপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান এক নিউটন হয়, তবে ঐ চৌম্বক ক্ষেত্রের মান এক টেসলা।
কোনো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে এক কুলম্ব ধনাত্মক চার্জ প্রতি সেকেন্ডে এক মিটার বেগে গতিশীল হলে যদি এর ওপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান এক নিউটন হয়, তবে ঐ চৌম্বক ক্ষেত্রের মান এক টেসলা।
সমবায়ের রোধগুলোর পরিবর্তে একটি মাত্র রোধ ব্যবহার করলে যদি বর্তনীতে প্রবাহমাত্রা ও বিভব পার্থক্য একই থাকে তবে ঐ রোধকে সমবায়ের তুল্য রোধ বলে।
দুই বা ততোধিক রোধকে সন্নিবেশ বা সংযোজন করার ব্যবস্থাকে রোধের সমবায় বলে।
যদি কতগুলো রোধের একপ্রান্তসমূহ কোনো এক বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর কোনো এক বিন্দুতে সংযুক্ত থাকে, তবে রোধের ঐ সমবায়কে সমান্তরাল সমবায় বলে।
কতগুলো রোধকে যদি এমনভাবে যুক্ত করা হয় যেন প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত এবং এভাবে অবশিষ্ট রোধগুলো সংযুক্ত থাকে, তবে এ জাতীয় সমবায়কে শ্রেণি সমবায় বলে।
ফলক বা পাত আকৃতির পরিবাহীর মধ্যে দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহিত হলে এবং বৈধ বা উচ্চতা বরাবর চৌম্বক ক্ষেত্র বিরাজ করলে এর প্রস্থ বরাবর দুই প্রান্তের মধ্যে একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এ ঘটনাকে ‘হল ক্রিয়া’ বলে।
চৌম্বক ক্ষেত্রে কোনো স্থানের একক ক্ষেত্রফলের মধ্যদিয়ে লম্বভাবে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স গমন করে তাকে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলে।
বিয়োঁ-স্যাভার সূত্রঃনিদিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর ক্ষদ্র দৈর্ঘ্যের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে এর আশ-পাশের কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সমানুপাতিক, পরিবাহীর মধ্যবিন্দু ও ঐ বিন্দুর সংযোজক সরলরেখা পরিবাহীর মধ্যবিন্দুতে স্পর্শকের সাথে যে কোণ উৎপন্ন করে তার sine এর সমানুপাতিক এবং পরিবাহীর মধ্যবিন্দু হতে ঐ বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।