অ্যান্টিবডি কি?
অ্যান্টিজেনের উদ্দীপনায় লিস্ফোসাইট কর্তৃক যে প্রোটিনধর্মী বস্তু উৎপন্ন হয় তাকে অ্যান্টিবডি বলে।
অ্যান্টিজেনের উদ্দীপনায় লিস্ফোসাইট কর্তৃক যে প্রোটিনধর্মী বস্তু উৎপন্ন হয় তাকে অ্যান্টিবডি বলে।
কোনো অ্যান্টিজেনের সাড়ায় নিজ দেহে তৈরির পরিবর্তে বাইরের কোনো উৎস হতে তৈরিকৃত অ্যান্টিবডি দেহের মধ্যে প্রবেশ করলে যে প্রতিরক্ষা সৃষ্টি হয় তাকে নিষ্ক্রিয় বা পরোক্ষ প্রতিরক্ষা বলে। এভাবে সৃষ্ট প্রতিরক্ষা ক্ষণস্থায়ী হয়।
জীবের কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হোমোলোগাস ক্রোমোসোমের একটি নির্দিষ্ট কেন্দ্র বা লোকাসে অবস্থিত একজোড়া জিনের একটিকে অপরটির অ্যালীল বলে। জিনদ্বয়ের একত্রে থাকার অবস্থাকে অ্যালীলোমর্ফ বলে।
জীবের সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন।DNA অণুর একটি খণ্ডাংশ যা জীবের বংশগতির মৌলিক একক এবং যা বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে। ডেনিশ উদ্ভিদবিজ্ঞানী Johannsen (১৯০৯) সর্বপ্রথম gene শব্দটি ব্যবহার করেন। T.H. Morgan (১৯১২) প্রমাণ করেন যে, জিন কোষের ক্রোমোসোমে অবস্থিত।
১৮৬৫ সালে বংশগতিবিদ্যার জনক মেন্ডেল মটরশুঁটি গাছের উপর পরীক্ষা-নিরীক্ষা করে জীবের বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণের পদ্ধতি আবিষ্কার করেন। মেন্ডেল কর্তৃক প্রদত্ত বংশগতির এ পদ্ধতিকেই মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স বা মেন্ডেলের বংশগতি বলা হয়।
জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগলের প্রতীকী গঠনকে জিনোটাইপ বলে। যেমন – মটরশুঁটি উদ্ভিদের লম্বা বৈশিষ্ট্যের জিনোটাইপ TT বা tt ।
কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একই লোকাসে বিদ্যমান দুটি জিন যদি ভিন্ন প্রকৃতির হয় তবে তাদের হেটারোজাইগাস বলে। যেমন – Tt।
কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একই লোকাসে বিদ্যমান দুটি জিন যদি একই প্রকৃতির হয় তবে তাদের হোমোজাইগাস বলে। যেমন – TT অথবা tt।