এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস কাকে বলে?

জিনতত্ত্বের কোনো পরীক্ষায় যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য বিবেচনায় রেখে সংকরায়ণ বা ক্রস ঘটানো হয় তখন তাকে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলে। যেমন – বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ খাটো মটরশুঁটি উদ্ভিদের মধ্যে ক্রস।

সংকর জীব কাকে বলে?

দুটি বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন জীবের মধ্যে প্রজনন সৃষ্ট সন্তানদের সংকর জীব বলে। সংকর জীব সর্বদা হেটারোজাইগাস প্রকৃতির। বিপরীত বৈশিষ্ট্যের জীবদের সংকরায়ণ সৃষ্ট প্রথম সন্তানদের F1 জনু বা প্রথম সংকর পুরুষ বলে। F1 জনুর সংকর জীবদের মধ্যে আন্তঃপ্রজননে সৃষ্ট জীবদের F2 জনু বা দ্বিতীয় সংকর পুরুষ বলে।

প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি?

কোনো হেটারোজাইগাস জীবে বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জিনের মধ্যে যে জিনটির বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে তাকে প্রচ্ছন্ন জিন এবং উক্ত জিনের বৈশিষ্ট্যকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। যেমন, Tt জিনোটাইপ বিশিষ্ট হেটারোজাইগাস মটরশুঁটি উদ্ভিদের t জিন এবং এর দ্বারা অপ্রকাশিত ‘ছোট’ বৈশিষ্ট্য প্রচ্ছন্ন।

জিনোম কাকে বলে? কাজ, গবেষণা, গবেষণার সুবিধা

জিনোম কাকে বলে? কোনো প্রজাতির জীবের এক সেট হ্যাপ্লয়েড(n) ক্রোমোসোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলে অথবা জীবের একটি জননকোষের ক্রোমোসোমে বিদ্যমান জিনের সমষ্টিকে জিনোম বলে। জিনোম সংজ্ঞা জিনোম হল একটি জীবের সমস্ত জিন এবং জিনগত উপাদানের সমষ্টি। এটি একটি জীবের বৈশিষ্ট্য এবং আচরণ নির্ধারণ করে। জিনোম DNA দিয়ে তৈরি, যা একটি দীর্ঘ, সর্পিল আকৃতির অণু। … Read more

ব্যাক ক্রস কাকে বলে?

F1 জনুর জীব এবং তার মূল পিতৃ-মাতৃর মধ্যে অথবা পিতৃ-মাতৃর অনুরূপ জিনোটাইপ বহনকারী কোনো জীবের মধ্যে সংঘটিত ক্রসকে ব্যাক ক্রস বলে। যেমন – AaBb × AABB অথবা AaBb × aabb

দ্বি-সংকর ক্রস বা ডাইহাইব্রিড ক্রস কাকে বলে?

জিনতত্ত্বের কোনো পরীক্ষায় যখন দুইজোড়া বিপরীত বৈশিষ্ট্য বিবেচনায় রেখে ক্রস বা সংকরায়ণ ঘটানো হয় তখন তাকে দ্বি-সংকর ক্রস বা ডাইহাইব্রিড ক্রস বলে। যেমন – হলুদ বর্ণ ও গোলাকৃতির বীজ বিশিষ্ট মটরশুঁটি উদ্ভিদের সাথে সবুজ বর্ণ ও কুঞ্চিত বীজ বিশিষ্ট মটরশুঁটি উদ্ভিদের ক্রস।

বাংলা ব্যাকরণ কাকে বলে?

যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠনপ্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয়, তাই বাংলা ব্যাকরণ।

error: Content is protected !!