উপযোজন কাকে বলে? দূরবিন্দু কাকে বরে? নিকটবিন্দু কাকে বলে?

স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের পেশি ও লেন্স-এর সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকে উপযোজন বলে। সাধারণত উযোজন না ঘটিয়ে একজন সুস্থ ব্যক্তি ৬ মিটার দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়, এ ৬ মিটার দূরত্বকে দূরবিন্দু (far point) বলে। ঠিক একইভাবে একজন ব্যক্তি ১৫ সেন্টিমিটার কাছের বস্তুকে ভালোভাবে দেখতে পান। এ ১৫ সেন্টিমিটার দূরত্বকে নিকটবিন্দু (near point) … Read more

থ্রম্বোসিস কাকে বলে?

রক্তনালির অভ্যন্তরে রক্ত জমাট বাঁধার পদ্ধতিকে থ্রম্বোসিস বলে। রক্তবাহস্থিত রক্তমণ্ডকে থ্রম্বাস (Thrombus) বলে। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস (Coronary thrombosis) এবং গুরুমস্তিষ্কের রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাল থ্রম্বোসিস (Cerebral thrombosis) বলে।

করোটিক স্নায়ু কাকে বলে?

মস্তিষ্ক থেকে সৃষ্ট স্নায়কে করোটিক স্নায়ু বলে। মস্তিষ্ক করোটিকার মধ্যে অবস্থিত বলে মস্তিষ্ক উদ্ভূত স্নায়ুগুলো করোটিক স্নায়ু নামেই পরিচিত। মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা ১২ জোড়া।

টিমপেনিক পর্দা বা কর্ণপটহ কাকে বলে?

টিমপেনিক পর্দা বা কর্ণপটহ বহিঃঅডিটরি মিটাসের শেষ প্রান্তে এবং মধ্যকর্ণের মুখে আড়াআড়িভাবে অবিস্থিত, ডিম্বাকার, স্থিতিস্থাপক পর্দাকে টিমপেনিক পর্দা বলে। এর বাইরের দিক অবতল, ভেতরের দিক উত্তল। এর সাথে মধ্যকর্ণের ম্যালিয়াস অস্থি যুক্ত থাকে। কাজ বহিঃকর্ণকে মধ্যকর্ণ থেকে পৃথক করে রাখে। শব্দতরঙ্গ কেঁপে ওঠে এবং শব্দতরঙ্গকে সমতলে মধ্যকর্ণ পরিবাহিত করে।

error: Content is protected !!