আলোককেন্দ্র কি?

লেন্সের প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু যার মধ্য দিয়ে কোনো রশ্মি অতিক্রম করলে প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয় তাকে আলোককেন্দ্র বলে।

থামা ঘড়ি কাকে বলে?

ক্ষদ্র সময়ের ব্যবধান পরিমাপ করার জন্য থামা ঘড়ি (Stopwatch) ব্যবহার করা হয়। থামা ঘড়ি দুই প্রকার। যথা: ডিজিটাল থামা ঘড়ি এবং এনালগ থামা ঘড়ি। ডিজিটাল থামা ঘড়ি এনালগ ঘড়ির চেয়ে নির্ভুল পাঠ দিতে পারে। এজন্য ডিজিটাল থামা ঘড়ির ব্যবহার বেশি হয়ে থাকে। যেখানে একটি এনালগ থামাঘড়ি ±0.1 s পর্যন্ত নির্ভুল পাঠ দিতে পারে সেখানে একটি ডিজিটাল থামা … Read more

দোলন গতি কাকে বলে?

একটি সরু সুতার এক প্রান্তের সাথে একটি ছোট পাথরের টুকরো বেঁধে সুতার অন্য প্রান্ত একটি টেবিলের প্রান্তের সাথে বেঁধে ঝুলিয়ে দিন। এখন পাথরটির এক প্রান্ত সামান্য পরিমাণ টেনে ছেড়ে দিন। পাথরটি দুলতে থাকবে এবং নির্দিষ্ট সময় পর পর পাথরটির গতির কি পরিবর্তিত হবে। পাথরটির এ ধরনের গতি দোলন গতি। ঘড়ির দোলকের গতি, দোলনার গতি ইত্যাদি … Read more

রূপগত উপযোগ কাকে বলে?

কোনো জিনিসের আকার-আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। এক্ষেত্রে দ্রব্যের রূপ পরিবর্তন ঘটে বিধায় একে রূপগত উপযোগ নামে অভিহিত করা হয়ে থাকে। কাঠ থেকে আসবাবপত্র, মাটি থেকে ইট, লোহা থেকে যন্ত্রপাতি – এভাবে হাজারো জিনিসের রূপগত উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী করা হচ্ছে। সেবাদানকারী শিল্প বাদ দিলে প্রস্তুত, … Read more

স্থানগত উপযোগ কাকে বলে?

একস্থান থেকে দ্রব্য সামগ্রী অন্যত্র স্থানান্তর করার ফলে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকেই স্থানগত উপযোগ বলে। রাজশাহীতে প্রচুর আম হয়। ফলে সরবরাহ বেশি হওয়ায় সেখানে দাম কম। এই আম ঢাকায় বা দেশের অন্যত্র স্থানান্তর করার ফলে আমে বাড়তি উপযোগ সৃষ্টি হওয়ায় বেশি দামে তা বিক্রয় হবে। পরিবহনের মাধ্যমে মূলত স্থানগত উপযোগ সৃষ্টি হয়ে থাকে।

ব্যবস্থাপনা কাকে বলে?

মানব সভ্যতার শুরু হতে ব্যবস্থাপনা বিভিন্ন মানব সংগঠনে বিস্তৃত হয়ে ছিল।ব্যবস্থাপনা বা Management ইটালীয় শব্দ ‘Maneggiare’ থেকে এসেছে। যার শাব্দিক অর্থ হল পরিচালনা করা (To handle)। কিন্তু কালের বিবর্তনে এটি মূলত মানব জাতিকে পরিচালনা অর্থে ব্যবহৃত হতে শুরু করেছে। ব্যবস্থাপনাকে এক কথায় প্রকাশ করা কঠিন।  বিভিন্ন সময়ে বিভিন্ন পন্ডিত ব্যক্তি ব্যবস্থাপনার বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন।  … Read more

সময়গত উপযোগ কাকে বলে?

এক সময়ে উৎপাদিত দ্রব্য সংরক্ষণ করে রাখার ফলে অন্য সময় যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকেই সময়গত উপযোগ বলে। আলুর মওসুমে আলুর দাম কম থাকে। কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করে অন্য সময় বিক্রয় করলে চাহিদা অনযায়ী যোগান কম থাকায় আলু বাড়তি উপযোগ সৃষ্টি করে। এভাবে মওসুমী সকল পণ্য সামগ্রী; যেমন – ধান, পাট, আম, ইত্যাদি পণ্য … Read more

আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে?

আম, জাম, কাঁঠাল, তাল, সুপারিসহ আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদই সপুষ্কক আবৃতবীজী উদ্ভিদ। এসব উদ্ভিদের দেহে ডিম্বাশয় থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জ্বিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। এ কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে।

error: Content is protected !!