জীবজ দমন কি?

প্রাচীনকাল থেকেই ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনের জন্য প্রাকৃতিকভাবেই বিভিন্ন প্রজাতির প্রাণী ব্যবহৃত হয়ে আসছে। এভাবে জীব দ্বারা জীব দমন পদ্ধতিকে জীবজ দমন বলে।  যেমন – সাপ ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে।

বাস্তুতান্ত্রিক ভিন্নতা কি?

কোনো প্রাকৃতিক পরিবিশে বিদ্যমান ভৌত, রাসায়নিক বা জৈবিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে পরিবর্তন ঘটলে সার্বিকভাবে সেই বিশেষ পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়। আর এই পরিবর্তন দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হলে সেখানে বসবাসরত প্রাণীদের মধ্যে যে ভিন্নতা বা বৈচিত্র্যের উদ্ভব হয়, তাকে বাস্তুতান্ত্রিক ভিন্নতা বলে। উদাহরণ হিসেবে জলজ অভিযোজনের বিষয়টি উল্লেখ করা যায়। যেসব প্রাণী জলচর পূর্বপুরুষ থেকে উদ্ভূত … Read more

সিলেন্টেরন কাকে বলে?

সিলেন্টেরন কাকে বলে? হাইড্রার দেহের মাঝখানে অবস্থিত নলাকার গহব্বরটিকে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর বলে। অন্তঃত্বকের ক্ষণপদযুক্ত ও ফ্ল্যাজেলাযুক্ত পুষ্টি কোষের ক্ষণপদ ও ফ্ল্যাজেলা সিলেন্টেরন এ অবস্থান করে। এটি উপরে মুখছিদ্র পথে উন্মুক্ত হয়। কাজ খাদ্য বস্তুর বহিঃকোষীয় পরিপাক, রেচন পদার্থ পরিবহন ও এর মধ্যে বিদ্যমান পানি শ্বসনে সহায়তা করে থাকে।

মেসোগ্লিয়া কাকে বলে?

নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে এপিডার্মিস ও এন্ডোডার্মিসের মাঝে যে অকোষীয় স্তর বিদ্যমান তাকে মেসোগ্লিয়া বলে। এটি জেলীর মত আঠালো, স্থিতিস্থাপক, পাতলা, বর্ণহীন এবং উভয় কোষস্তর নিঃসৃত অকোষীয় স্তর। এর মধ্যে স্নায়ুকোষ আড়াআড়িভাবে অবস্থান করে কর্ষিকা অঞ্চলে মেসোগ্লিয়ার পুরুত্ব কম এবং পাদচাকতি অঞ্চলে পুরুত্ব বেশি।

অভয়ারণ্য কি?

যে অরণ্যে বন্যপ্রাণীরা নির্ভয়ে বিচরণ করে ও প্রজনন করে এবং যে অরণ্যে আইন করে পশুপাখি মারা নিষিদ্ধ করা হয়েছে তাকে অভয়ারণ্য বলে।

মিথোজীবিতা ও মিথোজীবী কাকে বলে?

মিথোজীবিতা কাকে বলে? যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সহাবস্থানকে মিথোজীবিতা বলে। সহাবস্থানরত জীব দুটিকে পরস্পরের মিথোজীবী বলে। মিথোজীবিতার ধরন মিথোজীবিতা দুটি প্রধান ধরনের হয়: মিথোজীবী কাকে বলে? মিথোজীবী হল এমন একটি জীব যা অন্য একটি জীবের সাথে মিথোজীবিতায় অংশগ্রহণ করে। মিথোজীবিতা হল দুটি ভিন্ন … Read more

চলন কাকে বলে?

যে প্রক্রিয়ায় প্রাণী জৈবিক প্রয়োজনে যেমন – খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, প্রজনন, বিনোদন বা প্রতিকূল পরিবেশ মোকাবিলায় নিজ প্রচেষ্টায় স্থানান্তরিত হয় তাকে চলন বলে।যে পদ্ধতিতে প্রাণী নিজ প্রচেষ্টায় সাময়িকভাবে একস্থান থেকে অন্যস্থানে যায় তাকে ঐ প্রাণীর চলন বলে।

error: Content is protected !!