দ্বি-অরীয় প্রতিসম কাকে বলে?

এ অবস্থাটি অরীয় প্রতিসাম্য থেকে কিছুটা ভিন্নতর। এক্ষেত্রে লম্বালম্বি অক্ষ-বরাবর অতিক্রান্ত কেবল দুটি ছেদন তলে দেহকে সমান দুটি অর্ধাংশে বিভক্ত করা যায়। ছেদন তল দুটি পরস্পরের সাথে সমকোণে বিন্যস্ত। ফলে প্রাণীদেহ ৪টি সমান খণ্ডে বিভক্ত হয়ে যায়। এরূপ প্রতিসাম্যকে Tetramerous Symmetry নামে অভিহিত করা যায়। যেমন – Anthozoa.

সার্বিক বা গোলীয় প্রতিসম প্রাণী কাকে বলে?

যখন কোনো প্রাণীর দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলোর বিন্যাস এমন হয় যে, প্রাণীটিকে এর কেন্দ্রবিন্দু দিয়ে অতিক্রান্ত যেকোনো তলেই সমদ্বিখণ্ডিত করা যায় তখন তাকে সার্বিক বা গোলীয় প্রতিসম প্রাণী বলে। যেমন – Volvox aureus (ভলভক্স)।

ট্যাক্সন এবং ট্যাক্সা কি?

যে সকল প্রাণীকে শ্রেণিবিন্যাসের উদ্দেশ্যে বিভিন্ন ধাপ অর্থাৎ ক্যাটাগরির অন্তর্ভূক্ত করা হয় সেসব প্রাণীকে ট্যাক্সন এবং বহুবচনে ট্যাক্সা বলে।

অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী কাকে বলে?

যে সকল প্রাণীর দেহ গহব্বর সাধারণত আবরণী কলার আস্তরণ দ্বারা পরিবেষ্টিত থাকে, না থাকলে আংশিকভাবে আবৃত থাকে তাদেরকে অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী বলে।  যেমন – Ascaris lumbricoides (গোলকৃমি), Ancylostoma duodenale (হুককৃমি) ইত্যাদি।

মুদ্রা ধাতু কাকে বলে? Coinage metals

পর্যায় সারণির গ্রুপ- 11 মৌল সমূহ কপার (Cu), সিলভার (Ag) , গোল্ড (Au) এদেরকে মুদ্রা ধাতু বলে। প্রাচীনকালে এই ধাতু গুলির তৈরি মুদ্রা পণ্য ব্যবসা – বাণিজ্যে পণ্য বিনিময় কারক হিসেবে ব্যবহার করা হতো বলে এমন নাম করন করা হয়। কপার (Cu) এর পারমাণবিক সংখ্যা 29 এবং ভরসংখ্যা 63.5,সিলভার (Ag) এর পারমাণবিক সংখ্যা 47 এবং ভরসংখ্যা 108.গোল্ড (Au) এর পারমাণবিক … Read more

অরবিটাল কাকে বলে? Orbital

নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোন নির্দিষ্ট শক্তিস্তরে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বলে। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে। অরবিটালকে উপশক্তিস্তর বা উপকক্ষও বলা হয়। বিভিন্ন অরবিটালের আকৃতি বিভিন্ন অরবিটালের আকৃতি বিভিন্ন হয়। যেমন – s-অরবিটাল গোলাকার অর্থাৎ ত্রিমাত্রিক।p-অরবিটাল ডাম্বেল আকৃতির।d ও f – অরবিটালের আকৃতি জটিল … Read more

যৌন প্রজনন কি?

যখন একই প্রজাতির দুটি বিপরীত লিঙ্গের (স্ত্রী ও পুরুষ) প্রাণী ডিম্বাণু ও শুক্রাণ তৈরির মাধ্যমে এবং নিষেক ক্রিয়া সম্পানের সাহায্যে বংশবৃদ্ধি করে তাকে যৌন জনন বলে।

error: Content is protected !!