CFC কী?

জৈব যৌগের মিথেন ও ইথেন সমগোত্রীয় শ্রেণির ক্লোরো-ফ্লোরোজাতকসমূহকে ক্লোরো-ফ্লোরো কার্বন বা CFC বলে। এদের ট্রেড নাম হচ্ছে ফ্রিয়ন (freon)।

COD কাকে বলে?

COD এর পূর্ণরূপ হলো Chemical Oxygen Demand এর অর্থ রাসায়নিক অক্সিজেন চাহিদা। কোনো দূষিত পানির পঁচনশীল ও অপঁচনশীল সব ধরনের জৈব ও অজৈব পদার্থকে K2Cr2O7+H2SO4 দ্বারা রাসায়নিক প্রক্রিয়ায় জারিত করা হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহকৃত রাসায়নিক পদার্থ যোগান দেয়।  সুতরাং পানির নমুনায় পঁচনশীল ও অপঁচনশীল সব ধরনের দূষক পদার্থ ভাঙ্গার জন্য প্রয়োজনীয় অক্সিজেনকে COD বলে।

দৃষ্টিসীমা বলতে কি বুঝায়?

দৃষ্টিসীমা বলতে একটি চোখের স্পষ্ট দর্শনের নিকট বিন্দু থেকে দূরবিন্দু পর্যন্ত দূরত্বকে বোঝায়। অর্থাৎ স্বাভাবিক চোখ যে নিকট বিন্দু এবং দূর বিন্দুতে কোন অসুবিধা ছাড়ায় স্পষ্ট দেখে, সেই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে দৃষ্টিসীমা বলে।

অণুবীক্ষণ, দূরবীক্ষণ এবং নভোদূরবীক্ষণ যন্ত্র কাকে বলে?

অণুবীক্ষণ যন্ত্র : যে যন্ত্রের সাহায্যে চোখের নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায়, তাকে অণুবীক্ষণ যন্ত্র বলে।দূরবীক্ষণ যন্ত্র : যে যন্ত্রের সাহায্যে চোখের দূরবর্তী বস্তু স্পষ্ট বা বড় করে দেখা যায় তাকে দূরবীক্ষণ যন্ত্র বা দূরবীণ বলে।নভোদূরবীক্ষণ যন্ত্র : আকাশের গ্রহ, নক্ষত্র ইত্যাদি পর্যবেক্ষণের জন্য যে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়, তাকে নভোদূরবীক্ষণ যন্ত্র বলে।

লুইস এসিড কি?

যে সকল পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণকালে একজোড়া ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে লুইস এসিড বলে।

TDS কি?

 Total Dissolved Solid বা TDS পানিতে দ্রবীভূত অপদ্রব্যের মোট পরিমাণ নির্দেশ করে।

অনুবন্ধী অম্ল-ক্ষারক কি?

কোনো অম্ল থেকে একটি প্রোটন অপসারণের ফলে যে ক্ষারক সৃষ্টি হয় তাকে সে অম্লের অনুবন্ধী ক্ষারক বলে আর কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন সংযোগের ফলে যে অম্লের সৃষ্টি হয়, তাকে সে ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে।

error: Content is protected !!