NH3 এবং HCl এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি?

NH3 এবং HCl এর মধ্যে NH3 এর ব্যাপনের হার বেশি।ব্যাপনের হারের সূত্র মতে, যে কোনো গ্যাসের ব্যাপন হার, তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। HCl এর আণবিক ভর 36.5 এবং NH3-আণবিক ভর 17।সুতরাং NH3– এর আণবিক ভর কম হওয়ায় এটির ব্যাপন হার HCl অপেক্ষা বেশি হবে।

দুর্বল এসিডের অনুবন্ধী ক্ষারক সবল হয় কেন?

সাধারণত দুর্বল এসিডের অনুবন্ধী ক্ষারক তীব্র হয়। কারণ, দুর্বল এসিড প্রোটন দান করার পর যে ক্ষারকের সৃষ্টি হয়, তার প্রোটন গ্রহণ করার প্রবণতা বেড়ে যায়। হাইড্রাসিডগুলোর মধ্যে HF সবচেয়ে দুর্বল এসিড। এটি পানিকে H+ দান করার পর F– আয়ন গঠন করে। এটি HF এর অনুবন্ধী ক্ষারক এবং এটি তীব্র ক্ষারক।  HF + H2O ↔ H3O++F–

মাইটোসিস কাকে বলে?

যে প্রক্রিয়ায় পরিণত দেহকোষ বিভাজিত হয়ে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে মাইটোসিস বা পরোক্ষ নিউক্লিয়াস বিভাজন বলে।

অণুব্যাপন কি?

কোন সূক্ষ্ম ছিদ্র পথে উচ্চ চাপে গ্যাসীয় অণুসমূহের বের হয়ে আসার প্রক্রিয়াকে অণুব্যাপন বলে।

CFC কী?

জৈব যৌগের মিথেন ও ইথেন সমগোত্রীয় শ্রেণির ক্লোরো-ফ্লোরোজাতকসমূহকে ক্লোরো-ফ্লোরো কার্বন বা CFC বলে। এদের ট্রেড নাম হচ্ছে ফ্রিয়ন (freon)।

COD কাকে বলে?

COD এর পূর্ণরূপ হলো Chemical Oxygen Demand এর অর্থ রাসায়নিক অক্সিজেন চাহিদা। কোনো দূষিত পানির পঁচনশীল ও অপঁচনশীল সব ধরনের জৈব ও অজৈব পদার্থকে K2Cr2O7+H2SO4 দ্বারা রাসায়নিক প্রক্রিয়ায় জারিত করা হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহকৃত রাসায়নিক পদার্থ যোগান দেয়।  সুতরাং পানির নমুনায় পঁচনশীল ও অপঁচনশীল সব ধরনের দূষক পদার্থ ভাঙ্গার জন্য প্রয়োজনীয় অক্সিজেনকে COD বলে।

দৃষ্টিসীমা বলতে কি বুঝায়?

দৃষ্টিসীমা বলতে একটি চোখের স্পষ্ট দর্শনের নিকট বিন্দু থেকে দূরবিন্দু পর্যন্ত দূরত্বকে বোঝায়। অর্থাৎ স্বাভাবিক চোখ যে নিকট বিন্দু এবং দূর বিন্দুতে কোন অসুবিধা ছাড়ায় স্পষ্ট দেখে, সেই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে দৃষ্টিসীমা বলে।

error: Content is protected !!