ডায়ালাইসিস কেন করা হয়?

বৃক্ক সম্পূর্ণরূপে বিকল হলে রক্ত পরিশোধনের জন্য ডায়ালাইসিস করা হয়। বৃক্ক বিকল হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম ডায়ালাইসিস। ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ রক্ত থেকে বাইরে বের করে নেওয়া হয়। এটি একটি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া।

লিগামেন্ট কি? লিগামেন্টের গুরুত্ব এবং লিগামেন্ট তন্তুর গঠন

লিগামেন্টযে বন্ধনী দ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাই লিগামেন্ট। লিগামেন্টের গুরুত্ব কোমল অথচ দৃঢ়, স্থিতিস্থাপক লিগামেন্টের গুরুত্ব অনেক। কেননা লিগামেন্ট দরজার কবজার মতো অস্থিকে আটকে রাখে। এতে অঙ্গটি সবদিকে সোজা বা বাঁকা হয়ে নড়াচড়া করতে পারে। আবার লিগামেন্টের সাথে আটকে থাকার ফলে হাড়গুলি স্থানচ্যুত ও বিচ্যুত হয় না। লিগামেন্ট তন্তুগুলো যেভাবে গঠিত লিগামেন্ট তন্তুগুলো … Read more

মধ্যচ্ছদা কি?

মধ্যচ্ছদা হলো বক্ষগহ্বর ও উদরগহ্বর পৃথককারী পেশিবহুল পর্দা। যা ফুসফুস ও হৃদপিণ্ডকে উদরীয় অঙ্গ ও গ্রন্থি থেকে পৃথক করে রাখে। এটি দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো, যা প্রশ্বাসের সময় সংকুচিত হয়ে নিচের দিকে নামে এবং বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পায়। নিঃশ্বাসের সময় এটি প্রসারিত হলে উপরের দিকে উঠে ও বক্ষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

ফুসফুসের ক্যান্সারের লক্ষণ

ফুসফুস ক্যান্সারের প্রাথমিক অবস্থায় দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি ও বুকে ব্যথা হয়। ভগ্নস্বর, ওজন হ্রাস হয় ও ক্ষধামন্দা দেখা দেয়। হাঁপানী, ঘনঘন জ্বর হয়। বারবার নিউমোনিয়া বা ব্রংকাইটিস দ্বারা সংক্রমণ ঘটে। হাড়ে ব্যথা অনুভূত হয়। দুর্বলতা ও জন্ডিস দেখা দেয় গ্রন্থি অবশ হয়ে যায়।

ডায়াফ্রাম কি?

ডায়াফ্রাম হলো মানবদেহের একটি গুরুত্বপূর্ণ পেশি যা বক্ষ এবং উদর গহ্বরকে পৃথক করে রাখে। এটি শ্বাসক্রিয়ার প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্ষগহ্বর ও উদরগহ্বর পৃথককারী পেশি বহুল পর্দাই হলো ডায়াফ্রাম। ডায়াফ্রামের কাজ ডায়াফ্রামের গঠন ডায়াফ্রাম একটি গম্বুজাকৃতি পেশি। এটি তিনটি অংশে বিভক্ত:

অস্টিওপোরেসিস কি?

অস্টিওপোরেসিস হলো ক্যালসিয়াম এর অভাবজনিত হাড়ের ভঙ্গুরতাজনিত একটি রোগ। অস্টিওপোরেসিস হল একটি রোগ যেখানে হাড়ের ঘনত্ব কমে যায় এবং হাড় দুর্বল হয়ে পড়ে। একে সাধারণত “ছিদ্রযুক্ত হাড়” বলা হয়। এই রোগের কারণে হাড় সহজেই ভেঙে যেতে পারে, বিশেষ করে কবজি, মেরুদণ্ড এবং নিতম্বের হাড়। “অস্টিওপোরেসিস হাড়ের ঘনত্ব কমে যাওয়ার একটি রোগ” অস্টিওপোরেসিস কেন হয়? অস্টিওপোরেসিসের … Read more

error: Content is protected !!