কুয়াশা ও কুজঝটিকা কাকে বলে?

কোন কোন অঞ্চলে কখনও কোন বায়ু প্রবাহহীন রাতে বিস্তীর্ণ স্থান জুড়ে তাপমাত্রা আরও কমে গেলে জলীয় বাষ্প ঘণীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণায় পরিণত হয়। এই পানির কণা বায়ুতে অবস্থিত ধূলিকণার উপর জমে ভাসতে থাকে। এভাবে একত্রে অনেকগুলি ভাসমান পানির কণার সমাবেশকে কুয়াশা বলে। এই পানির কণা খুব ঘন সন্নিবিষ্ট হয়ে থাকলে তাকে কুজঝটিকা বলে।

মেঘ কাকে বলে?

ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। ভূ-পৃষ্ঠের সাগর, নদীনালা, খাল-বিল, পুকুর থেকে সূর্যের তাপে জলীয় বাষ্প তৈরী হয়। উত্তপ্ত জলীয় বাষ্প হাল্কা বলে উপরে ওঠে।ক্রমশ যত উপরে উঠে ততই শীতল হয় এবং একটি স্তরে গিয়ে জলীয় বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণার আকারে পরিণত হয়ে বায়ুতে উর্ধ্বাকাশে ভেসে বেড়ায়। এসব পানির কণার … Read more

বৃষ্টি কাকে বলে?

মেঘে অবস্থিত পানির কণাগুলি পারস্পরিক আকর্ষণের কারণে মিলিত হয়ে বড় বড় কণায় পরিণত হয়। তখন আর এরা বায়ুমন্ডলে ভেসে থাকতে পারে না। অভিকর্ষীয় ত্বরণের ফলে নিচের দিকে নামতে থাকে। একেই বৃষ্টি বলে।

DNA ট্রান্সলেশন কাকে বলে?

বার্তাবহ RNA সাইটোপ্লাজমে এসে রাইবোজোমের সাথে যুক্ত হওয়ার পর ত্রয়ী সংকেতগুলো অ্যামিনো এসিডের ভাষায় অনুদিত হওয়ার নাম ট্রান্সলেশন। এই প্রক্রিয়ায় বিভিন্ন rRNA তাদের অ্যান্টিকোডন দ্বারা mRNA এর সাথে সাময়িকভাবে যুক্ত হলে অ্যামিনো এসিডগুলোর মধ্যে পেপটাইড বন্ধনী গঠিত হয়।

আদর্শ কৃষ্ণ বস্তু কাকে বলে?

যদি কোন বস্তু আপতিত বিকীর্ণ তাপের কোন অংশ প্রতিফলিত বা সঞ্চারিত না করে সবটুকুই শোষণ করে, তাহলে সে বস্তুকে আদর্শ কৃষ্ণ বস্তু বলে। আদর্শ কৃষ্ণ বস্তু হিসেবে যে সব বস্তুকে বিবেচনা করা হয়, এদের কোনটিই প্রকৃতপক্ষে আদর্শ কৃষ্ণ বস্তু নয়। এদের শোষণ ক্ষমতা 100% এর কাছাকাছি বলে এদের কৃষ্ণ বস্তু বলে বিবেচনা করা হয়। যেমনঃ … Read more

একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে?

আদিযুগে পরিবারের সদস্যরা সক্ষমতা ও সুবিধা অনুযায়ী পরিবারের কাজগুলো করতেন। এভাবেই মানুষের মাঝে শ্রম বিভাজনের সুবিধা তৈরি হয়েছিল। সমাজ গঠনে এই শ্রম বিভাজন ভূমিকা রেখেছিল। দিনে দিনে পরিবারের আকার ও সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করল। মানুষ ফসলের পরিচর্যা করে ফলন বৃদ্ধি করতে শিখল। ফসল বেশিদিন সংরক্ষণ করে রাখার বিভিন্ন উপায় সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন … Read more

রিসালাত কাকে বলে? রিসালাতের গুরুত্ব

রিসালাত কাকে বলে? রিসালাত আরবি শব্দ এর আভিধানিক অর্থ বার্তা, চিঠি, সংবাদ বহন বা কোন শুভ কাজের দায়িত্ব বহন করা। ইসলামের পরিভাষায় মহান আল্লাহর বাণী ও বিধিবিধান মানুষের কাছে পৌঁছে দেয়ার বিশেষ দায়িত্বকে রিসালাত বলে। এ দায়িত্বটি মূলত: নবী-রাসূলগণের দায়িত্ব। মহান আল্লাহ তাঁর বাণী ও বিধিবিধান হযরত জিবরীলের মাধ্যমে নবী-রাসূলগণের কাছে পৌঁছে দিতেন আর তাঁরা এর … Read more

error: Content is protected !!