সেরিব্রাল পালসি কাকে বলে? সেরিব্রাল পালসির বৈশিষ্ট্য এবং সেরিব্রাল পালসির প্রকারভেদ

সেরিব্রাল পালসি কাকে বলে? সেরিব্রাল পালসি (Cerebral Palsy) হলো এক ধরনের স্নায়বিক ভারসাম্যহীনতা যা বাচ্চাদের মস্তিষ্ক গঠনের সময় কোনো প্রকার আঘাতজনিত কারণে বা স্নায়ুকোষের ঠিকমতো কাজ না করার কারণে ঘটে থাকে। সেরিব্রাল পালসির জন্য শরীরের বিভিন্ন অঙ্গের নড়াচড়া, পেশির সক্ষমতা, কোঅর্ডিনেশন বা ভারসাম্য, সব কিছুই ব্যাহত হয়। সেরিব্রাল পালসি একটি সমন্বয়িত শব্দ, যার মধ্যে রয়েছে কিছু … Read more

সব উদ্যোগই ব্যবসায় উদ্যোগ না কেন?

বৈশিষ্ট্যগত দিক থেকে উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ আলাদা। যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলে। অন্যদিকে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায় উদ্যোগ বলে। উদ্যোগে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকা বাধ্যতামূলক নয়। কিন্তু ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা। উদ্যোগের মাধ্যমে সব ব্যবসায় উদ্যোগ শুরু হয়। কিন্তু সব উদ্যোগকে … Read more

লোকনিরুক্তি কাকে বলে?

কোনো অপরিচিত শব্দ যখন ধ্বনিগত সাদৃশ্য আছে এমন একটি পরিচিত শব্দের রূপ ধারণ করে, তখন তাকে লোকনিরুক্তি বলে। যেমনঃ পোর্তুগিজ আনানস > আনারস। অথবা, দীর্ঘ সময় ধরে ভিন্ন ভাষা সংযোগ এবং পারিপার্শ্বিক সাংস্কৃতিক আদান-প্রদানের ফলে কোন একটি শব্দ অন্য একটি শব্দের দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে নতুন শব্দটি আমাদের কাছে পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠে, তাকেই লোকনিরুক্তি … Read more

লোকসাহিত্য কাকে বলে?

লোকসাহিত্য হলো লোকের মুখে মুখে প্রচলিত গাঁথা, কাহিনী, গান, ছড়া, প্রবাদ ইত্যাদি। লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি জীবন্ত ধারা; এর মধ্য দিয়ে জাতির আত্মার স্পন্দন শোনা যায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর একে ‘জনপদের হৃদয়-কলরব’ বলে আখ্যায়িত করেছেন। লোকসাহিত্যকে প্রধানত লোকসঙ্গীত, গীতিকা, লোককাহিনী, লোকনাট্য, ছড়া, মন্ত্র, ধাঁধা ও প্রবাদ এই আটটি শাখায় ভাগ করা যায়। লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি জীবন্ত … Read more

অলিগোস্যাকারাইড কাকে বলে?

যে সমস্ত পলিস্যাকারাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে নির্দিষ্ট সংখ্যক (২ থেকে ৯ টি) মনোস্যাকারাইড পাওয়া যায় সেই সকল পলিস্যাকারাইডকে অলিগোস্যাকারাইড বলে। যেমনঃ ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড ইত্যাদি।

পলিস্যাকারাইড কাকে বলে?

যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করে অনেকগুলি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদেরকে পলিস্যাকারাইড বলে। এরা পানিতে অদ্রবণীয় ও স্বাদহীন। যেমনঃ স্টার্চ, সেলুলোজ ইত্যাদি। পলিস্যাকারাইডগুলির বিভিন্ন ধরণের রয়েছে, যার মধ্যে রয়েছে: পলিস্যাকারাইডগুলির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যার মধ্যে রয়েছে: পলিস্যাকারাইডগুলি বিভিন্ন শিল্পেও ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, স্টার্চ কাগজ, প্লাস্টিক এবং ফার্নিচার তৈরিতে ব্যবহৃত হয়। সেলুলোজ কাগজ, কাঠ … Read more

মনোস্যাকারাইড কাকে বলে?

যেসকল কার্বোহাইড্রেটকে পানি বিশ্লেষণের দ্বারা ক্ষুদ্রতর অণুতে পরিণত করা যায় না তাদেরকে মনোস্যাকারাইড বলে। এদের সাধারণ সংকেত এবং তাদের অণুতে তিন হতে আটটি কার্বন পরমাণু থাকতে পারে। যেমনঃ পেন্টোজ, গ্লুকোজ ইত্যাদি।

বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?

শীতকালে তাপমাত্রা বর্ষাকাল অপেক্ষা কম হওয়া সত্ত্বেও বাষ্পায়ন দ্রুত হয় বলে তাড়াতাড়ি কাপড় শুকায়। বাষ্পায়ন নির্ভর করে আপেক্ষিক আর্দ্রতার উপর। বর্ষাকালে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে। শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে। এ কারণে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে ভেজা কাপড়া থেকে বাষ্পায়ন দ্রুত হয়। ফলে কাপড় তাড়াতাড়ি শুকায়।

error: Content is protected !!