উদ্ভিদে শ্বসনে প্রয়োজনীয়তা কি?

উদ্ভিদ সালোকসংশ্লেষণের দ্বারা CO2  গ্রহণ করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং অক্সিজেন ত্যাগ করে। শ্বসনে অক্সিজেন দ্বারা জারিত করে উদ্ভিদ শক্তি উৎপন্ন করে এবং CO2  ত্যাগ করে। উৎপন্ন শক্তি উদ্ভিদ তার শারীরবৃত্তীয় কাজে ব্যবহার করে। সুতরাং CO2 এবং  O2 এর ভারসাম্য রক্ষা এবং শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের জন্যই উদ্ভিদে শ্বসন প্রয়োজন।

গ্লাইকোলাইসিস কাকে বলে?

যে প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তাকে গ্লাইকোলাইসিস বলে। গ্লাইকোলাইসিসকে EMP পাথওয়ে বা সাইটোপ্লাজমিক শ্বসনও বলা হয়। এ প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন পড়ে না, তাই গ্লাইকোলাইসিস সবাত ও অবাত উভয় শ্বসনেই প্রথম ধাপ। গ্লাইকোলাইসিস হল একটি বিপাকীয় পথ যা গ্লুকোজকে পাইরুভেটে রূপান্তরিত … Read more

অবাত শ্বসনে কম শক্তি উৎপাদন হয় কেন?

অবাত শ্বসনে শর্করা জাতীয় খাদ্যগুলো পুরোপুরি না ভেঙে আংশিকভাবে ভাঙে। এর কারণ অক্সিজেনের অনুপস্থিতিতে শর্করা সম্পূর্ণরূপে জারিত হতে পারে না। ফলে উৎপন্ন ইথানলে যথেষ্ট শক্তি আবদ্ধ থাকলেও ব্যবহারযোগ্য শক্তির পরিমাণ অনেক কম হয়। এ কারণে অবাত শ্বসনে কম শক্তি উৎপাদন হয়।

সবাত শ্বসন কাকে বলে?

যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু (শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব এসিড) সম্পূর্ণভাবে জারিত হয়ে  CO2, H2O ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলে। সবাত শ্বসনই হলো উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া।

পুনরুত্থান দিবস বলতে কি বোঝ?

মৃত্যুর পর আবার জীবিত হওয়ার দিনকে পুনরুত্থান দিবস বলে। কিয়ামতের পর আল্লাহ্ সমস্ত মৃত প্রাণীকে আবার জীবিত করবেন। তাঁর হুকুমে হযরত ইসরাফিল(আ.) দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁক দেবেন। ফলে সব প্রাণী আবার বেঁচে উঠবে। একে বলা হয় পুনরুত্থান। পুনরুত্থান দিবসে সবাইকে হাশরের ময়দানে একত্রিত করা হবে, সেখানে দুনিয়ার সব কাজকর্মের হিসাব নেওয়া হবে।

মিশ্র আমিষ কি?

মিশ্র আমিষ বলতে আমরা বুঝি এমন খাদ্য যা একাধিক প্রকারের আমিষের উৎস থেকে প্রোটিন সরবরাহ করে। আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং সঠিকভাবে কাজ করার জন্য প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। বিভিন্ন ধরনের প্রোটিন বিভিন্ন ধরনের অ্যামিনো এসিড নিয়ে গঠিত হয়, যা আমাদের শরীর নিজে তৈরি করতে পারে না। তাই খাবারের মাধ্যমে আমাদের এই অ্যামিনো … Read more

BMI কি?

বিএমআই বা বডি মাস ইনডেক্স হলো একজন ব্যক্তির ওজন এবং উচ্চতার অনুপাতের উপর ভিত্তি করে তার শারীরিক চর্বির পরিমাণের একটি অনুমান। এটি একটি সরল গাণিতিক সূত্রের মাধ্যমে গণনা করা হয়। বিএমআই আপনার শরীরের ওজন আপনার উচ্চতার বর্গ দ্বারা ভাগ করে গণনা করা হয়। বিএমআই একটি ব্যক্তির ওজনের শ্রেণী নির্ধারণ করতে ব্যবহৃত হয়। এটি আপনাকে জানাতে … Read more

error: Content is protected !!